ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে উন্নয়ন ও সমৃদ্ধি: জয়সোয়াল মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসের পরও হারল বাংলাদেশ নভেম্বর ঢাকা সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার স্কুল থেকে ছাত্রী অপহরণের চেষ্টাকালে নারী আটক: উদ্ধারে গিয়ে জনতার হামলায় আহত ৪ পুলিশ বিতাড়িত অপরাধীদের দেশে ফেরার সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু দুর্গাপূজায় ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ঘাড়ে ধরে নিয়ে যাওয়া হবে: ফেনীর পুলিশ সুপার ক্যানসার চিকিৎসা সহজলভ্য করতে ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন যুক্ত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকায় নেই ঢাকা গাজা যুদ্ধের তিন বছর: হারিয়ে গেছে স্বাভাবিক জীবনের ছন্দ চট্টগ্রামে নগর ভবনে শীর্ষ সন্ত্রাসী বগাকে গ্রেপ্তারে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের

ইরানকে হুঁশিয়ারি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)। একই সঙ্গে নিজেদের
  • আপলোড সময় : ২ মার্চ ২০২৬, সকাল ৯:৫১ সময়
  • আপডেট সময় : ২ মার্চ ২০২৬, সকাল ৯:৫১ সময়
ইরানকে হুঁশিয়ারি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)। একই সঙ্গে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন হলে সব ধরনের পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি। রোববার জিসিসির সদস্য দেশগুলোর এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থাটির দাবি, ইরানের সাম্প্রতিক হামলায় তাদের সদস্য রাষ্ট্রগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেসামরিক স্থাপনাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।


এক বিবৃতিতে জিসিসি অভিযোগ করে, ইরানের এই পদক্ষেপ তাদের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। সংস্থাটি দ্রুত সংঘাত বন্ধ করে সংলাপ ও কূটনৈতিক সমাধানের পথে ফেরার আহ্বান জানায়। জিসিসির সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইন। তারা জানিয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে শান্তিপূর্ণ সমাধান জরুরি হলেও নিরাপত্তা হুমকির মুখে পড়লে কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করা হবে না।


উল্লেখ্য, সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর ফলে পুরো অঞ্চলে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!