ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ছাত্রসমাজই গণতান্ত্রিক আন্দোলনের মূল শক্তি: রাষ্ট্রপতি ইরানে অভিযান নিয়ে অনড় নেতানিয়াহু, কী সিদ্ধান্ত নেবেন ট্রাম্প সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার ফটকে আগুন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, আট মাসের মধ্যে সর্বোচ্চ মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড

দুবাই, দোহা-বাহরাইনে নতুন করে ইরানের মুহুর্মুহু হামলা

নতুন করে দুবাই, দোহা ও বাহরাইনের মানামারে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরান। রোববার (১ মার্চ) বিবিসি ফার্সির খবরে
  • আপলোড সময় : ১ মার্চ ২০২৬, দুপুর ৪:২৫ সময়
  • আপডেট সময় : ১ মার্চ ২০২৬, দুপুর ৪:২৫ সময়
দুবাই, দোহা-বাহরাইনে নতুন করে ইরানের মুহুর্মুহু হামলা

নতুন করে দুবাই, দোহা ও বাহরাইনের মানামারে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরান। রোববার (১ মার্চ) বিবিসি ফার্সির খবরে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইতে আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ৪ জন আহত হয়েছে। এর আগে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তারা প্রতিশোধ নিতে ছয় দফায় হামলা শুরু করেছে। তাদের দাবি, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়েছে। আইআরজিসি বলছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ২৭টি ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এ ছাড়া ইসরায়েলের তেল আবিবে তেল নব বিমান ঘাঁটি, এবং ইসরায়েলের প্রতিরক্ষা শিল্পাঞ্চলে হামলা হয়েছে।


অন্যদিকে, ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে টার্গেট করেছে। ইরানের রেভোলিউশনারি গার্ড কোর তাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় অভিযানের হুমকি দিয়েছে। ইরানের হুমকির জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা সেটি করলে যুক্তরাষ্ট্রও এমন শক্তি প্রয়োগ করবে যা তারা আগে দেখেনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ