ঢাকা | |

যুদ্ধে দুবাইয়ে আটকা পড়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের পর পরিস্থিতি আরও তীব্র হয়ে উঠেছে। এরই মধ্যে দুবাইয়ের পাম জুমেইরা রিসোর্টে হামলার
  • আপলোড সময় : ১ মার্চ ২০২৬, দুপুর ৪:১১ সময়
  • আপডেট সময় : ১ মার্চ ২০২৬, দুপুর ৪:১১ সময়
যুদ্ধে দুবাইয়ে আটকা পড়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের পর পরিস্থিতি আরও তীব্র হয়ে উঠেছে। এরই মধ্যে দুবাইয়ের পাম জুমেইরা রিসোর্টে হামলার পর ইংল্যান্ড লায়ন্সের ক্রিকেট দলের জন্য নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি হয়েছে। এর ফলে পাকিস্তান শাহিন্সের বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সের ৫০ ওভারের দ্বিতীয় ম্যাচটি বাতিল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।


ইসিবি জানিয়েছে, তারা সরকারের সঙ্গে যোগাযোগ রেখে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করছে এবং এসময় দলের সুরক্ষা সবার আগে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বর্তমানে, ইংল্যান্ড লায়নসের ২৫ সদস্যের দল ও তাদের কোচ অ্যান্ড্রু ফ্লিনটফ সহ ক্রিকেটার জনি বেয়ারস্টো দুবাইয়ে আটকা পড়েছেন।


মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে আমিরাতের আকাশপথও বন্ধ থাকায়, ক্রিকেটারদের দেশ ত্যাগের কোনো উপায় নেই।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ