মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের পর পরিস্থিতি আরও তীব্র হয়ে উঠেছে। এরই মধ্যে দুবাইয়ের পাম জুমেইরা রিসোর্টে হামলার পর ইংল্যান্ড লায়ন্সের ক্রিকেট দলের জন্য নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি হয়েছে। এর ফলে পাকিস্তান শাহিন্সের বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সের ৫০ ওভারের দ্বিতীয় ম্যাচটি বাতিল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ইসিবি জানিয়েছে, তারা সরকারের সঙ্গে যোগাযোগ রেখে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করছে এবং এসময় দলের সুরক্ষা সবার আগে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বর্তমানে, ইংল্যান্ড লায়নসের ২৫ সদস্যের দল ও তাদের কোচ অ্যান্ড্রু ফ্লিনটফ সহ ক্রিকেটার জনি বেয়ারস্টো দুবাইয়ে আটকা পড়েছেন।
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে আমিরাতের আকাশপথও বন্ধ থাকায়, ক্রিকেটারদের দেশ ত্যাগের কোনো উপায় নেই।