ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায় বাংলাদেশের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে উন্নয়ন ও সমৃদ্ধি: জয়সোয়াল মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসের পরও হারল বাংলাদেশ নভেম্বর ঢাকা সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার স্কুল থেকে ছাত্রী অপহরণের চেষ্টাকালে নারী আটক: উদ্ধারে গিয়ে জনতার হামলায় আহত ৪ পুলিশ

শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। রোববার (১
  • আপলোড সময় : ১ মার্চ ২০২৬, দুপুর ১২:৭ সময়
  • আপডেট সময় : ১ মার্চ ২০২৬, দুপুর ১২:৭ সময়
শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। রোববার (১ মার্চ) বিমানবন্দরটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাহ আমানত বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী এবং মধ্যপ্রাচ্য থেকে আগমনী সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে সাতটি আগমনী এবং তিনটি যাত্রাগামী ফ্লাইট রয়েছে, যেগুলি আজ বিভিন্ন সময়ে যাত্রী পরিবহনের কথা ছিল।


এদিকে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার কারণে মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ রয়েছে। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো, ফলে হাজারো যাত্রী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন। এতে যাত্রীদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে, অনেক যাত্রী বিমানবন্দর থেকে ফিরে যাচ্ছেন এবং যাদের ফ্লাইট গভীর রাতে, তাদের বিমানবন্দরে যেতে নিষেধ করছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এই অচলাবস্থা কবে কাটবে, তা নিয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না।


শাহজালাল বিমানবন্দর সূত্রে জানানো হয়, প্রতিদিন এখান থেকে দেড় শতাধিক ফ্লাইট ওঠানামা করে, এর অধিকাংশের চলাচল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অন্যের মাধ্যমে দোয়া করানো কতটা সঠিক? শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা

অন্যের মাধ্যমে দোয়া করানো কতটা সঠিক? শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা