ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে একাধিক আহত, বাড়িঘর ভাঙচুর

কুষ্টিয়া সদর উপজেলার বড়িয়া-ভাদালিয়াপাড়া এলাকায় সামাজিক বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার রাত
  • আপলোড সময় : ১ মার্চ ২০২৬, দুপুর ১০:৩ সময়
  • আপডেট সময় : ১ মার্চ ২০২৬, দুপুর ১০:৩ সময়
কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে একাধিক আহত, বাড়িঘর ভাঙচুর

কুষ্টিয়া সদর উপজেলার বড়িয়া-ভাদালিয়াপাড়া এলাকায় সামাজিক বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়, এবং এর ফলস্বরূপ অন্তত ২০টি বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বটতৈল ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল হান্নান গ্রুপ এবং একই ইউনিয়নের সাবেক মেম্বার (ইউপি সদস্য) সাইফুলের লোকজনের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে শনিবার রাত ৮টার দিকে বড়িয়া ভাদালিয়া পাড়ায় উত্তেজনা তৈরি হয় এবং দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত পাঁচজন আহত হন, এবং এ সময় ২০টিরও বেশি বাড়ি হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।


পরিস্থিতি দ্রুত অবনতি হলে রাত ১০টার দিকে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারা ঘটনাস্থল থেকে বেশ কিছু ধারাল দেশীয় অস্ত্র উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন মাতুব্বর জানান, "বটতৈল ইউনিয়নের সাবেক মেম্বার হান্নান মেম্বার এবং সাইফুল মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক দ্বন্দ্ব চলছিল, যার ফলে এই সংঘর্ষ এবং বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।"

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস