ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন শামীম কায়সার লিংকন তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম ক্ষতিকর কনটেন্টের বিস্তার শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে: আইসিটি মন্ত্রী শনিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না প্রয়োজন হলে আরও ১০০ বার ইরানে হামলা করতাম: ট্রাম্প এখন আমি বলতে পারব, হলিউড স্টাইলে কাজ করেছি: জায়েদ খান

বিশ্বকাপে ইংল্যান্ডের সাত ম্যাচে চারবার ম্যাচসেরা জ্যাকস

ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকস বিশ্বকাপে একের পর এক অসাধারণ পারফরম্যান্সে নিজের জায়গা করে নিয়েছেন রেকর্ড বইয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে
  • আপলোড সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:৮ সময়
  • আপডেট সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:৮ সময়
বিশ্বকাপে ইংল্যান্ডের সাত ম্যাচে চারবার ম্যাচসেরা জ্যাকস

ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকস বিশ্বকাপে একের পর এক অসাধারণ পারফরম্যান্সে নিজের জায়গা করে নিয়েছেন রেকর্ড বইয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে সুপার এইটে ৪ উইকেটে জয়ী ম্যাচে তার অলরাউন্ড খেলা ব্যবধান গড়ে দিয়েছে। জ্যাকস প্রথমে বল হাতে ২৩ রানে ২ উইকেট নেন। পরে ব্যাটিংয়ে ১৮ বলে ৩২ রান করে দলের জয় নিশ্চিত করেন। এর মাধ্যমে তিনি ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন এবং বিশ্বকাপে তার মোট ম্যাচ সেরা হওয়ার সংখ্যা চারটি হয়ে গেছে, যা বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সর্বোচ্চ।


এ আগে, ২০১২ আসরে শেন ওয়াটসন চারবার এবং ২০২২ আসরে সিকান্দার রাজা তিনবার ম্যাচ সেরা হয়েছিলেন। কিন্তু এবার জ্যাকস এই রেকর্ড ভেঙে দিয়েছেন। এবারের আসরে জ্যাকসের খেলা ছিল অসাধারণ: গ্রুপ পর্বে নেপাল ও ইতালির বিপক্ষে ম্যাচ সেরা হয়ে ব্যাট হাতে ৩৯ ও ৫৩ রানের ইনিংস খেলেছিলেন, এবং শ্রীলঙ্কার বিপক্ষে ২২ রানে ৩ উইকেট নিয়ে তৃতীয়বার ম্যাচ সেরা হন।


এখন পর্যন্ত সাত ইনিংসে তার ব্যাটিং গড় ৬৩.৬৬ এবং স্ট্রাইক রেট ১৭৬.৮৫। বোলিংয়ে তিনি নিয়েছেন সাতটি উইকেট। ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক ছাড়া অন্য কোনো ব্যাটার তার চেয়ে বেশি রান করতে পারেননি।


এখন পর্যন্ত সাত ম্যাচের ছয়টি জয় নিয়ে ইংল্যান্ড সেমিফাইনালে খেলার অপেক্ষায় রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?