জেনেভা-তে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে নতুন কূটনৈতিক আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে তেহরান জানিয়েছে, পারমাণবিক কর্মসূচি নিয়ে তারা ওয়াশিংটনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান চায়। তবে কোনো ধরনের সামরিক হামলা চালানো হলে আত্মরক্ষায় কঠোর জবাব দেওয়া হবে। সোমবার ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের যেকোনো হামলা, এমনকি সীমিত আঘাতও আগ্রাসন হিসেবে বিবেচিত হবে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সীমিত সামরিক হামলার সম্ভাবনা বিবেচনা করছেন বলে মন্তব্য করার পর তেহরান এই সতর্কবার্তা দেয়।
সংবাদ সম্মেলনে বাঘাই আরও বলেন, আগ্রাসন মানে আগ্রাসনই। যেকোনো রাষ্ট্র তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে হামলার জবাব দিতে পারে। ইরানও একই পথ অনুসরণ করবে বলে তিনি জানান।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনো বিদ্যমান এবং জেনেভায় সম্ভাব্য আলোচনা পরিস্থিতি স্থিতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সূত্র: আল জাজিরা।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন