ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাতের আঁধারে চারজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বাধা বিজিবির ছাত্রসমাজই গণতান্ত্রিক আন্দোলনের মূল শক্তি: রাষ্ট্রপতি ইরানে অভিযান নিয়ে অনড় নেতানিয়াহু, কী সিদ্ধান্ত নেবেন ট্রাম্প সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার ফটকে আগুন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, আট মাসের মধ্যে সর্বোচ্চ মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ

ট্রাম্পকে সতর্কতা: কংগ্রেসের অনুমতি ছাড়া ইরানে সামরিক পদক্ষেপ নয়

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নেওয়ার আগে কংগ্রেসের সাংবিধানিক ক্ষমতা মেনে চলার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। তাদের
  • আপলোড সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:২৪ সময়
  • আপডেট সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:২৪ সময়
ট্রাম্পকে সতর্কতা: কংগ্রেসের অনুমতি ছাড়া ইরানে সামরিক পদক্ষেপ নয়

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নেওয়ার আগে কংগ্রেসের সাংবিধানিক ক্ষমতা মেনে চলার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। তাদের বক্তব্য, যেকোনো সামরিক অভিযান শুরুর আগে কংগ্রেসের সঙ্গে পরামর্শ ও আনুষ্ঠানিক অনুমোদন বাধ্যতামূলক। ফ্লোরিডা থেকে নির্বাচিত ডেমোক্র্যাট প্রতিনিধি ডেবি ওয়াসারম্যান শুলৎস বলেন, ইরানকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসেবে বিবেচনার কারণ এবং সামরিক পদক্ষেপের প্রয়োজনীয়তা স্পষ্ট করতে হবে প্রেসিডেন্টকে। তিনি স্মরণ করিয়ে দেন, ২০০৩ সালে ইরাক আক্রমণের আগে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কংগ্রেসের অনুমোদন নিয়েছিলেন।


মার্কিন সিনেটে ডেমোক্র্যাট সংখ্যালঘু নেতা চাক শুমার বলেন, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার লক্ষ্য ও যৌক্তিকতা এখনো পরিষ্কার করা হয়নি। যুদ্ধ ঘোষণার ক্ষমতা একমাত্র কংগ্রেসের এবং এ ক্ষেত্রে ‘ওয়ার পাওয়ারস অ্যাক্ট’ কার্যকর করা উচিত।


সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির জ্যেষ্ঠ সদস্য জ্যাক রিড সতর্ক করে বলেন, আগাম সামরিক হামলা কৌশলগত ভুল হতে পারে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তার ভাষায়, যুদ্ধ শুরু করা সহজ হলেও শেষ করা কঠিন।


অন্যদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে চাপ দিতে সীমিত সামরিক বিকল্প বিবেচনায় রয়েছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি বলেছেন, তাদের পারমাণবিক কর্মসূচির কোনো সামরিক সমাধান নেই; কূটনৈতিক পথই একমাত্র কার্যকর উপায়।


সাম্প্রতিক মাসগুলোতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদার করা হলেও এ বিষয়ে কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে অবহিত না করার অভিযোগ উঠেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ