ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায় বাংলাদেশের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে উন্নয়ন ও সমৃদ্ধি: জয়সোয়াল মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসের পরও হারল বাংলাদেশ নভেম্বর ঢাকা সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার স্কুল থেকে ছাত্রী অপহরণের চেষ্টাকালে নারী আটক: উদ্ধারে গিয়ে জনতার হামলায় আহত ৪ পুলিশ বিতাড়িত অপরাধীদের দেশে ফেরার সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু দুর্গাপূজায় ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ঘাড়ে ধরে নিয়ে যাওয়া হবে: ফেনীর পুলিশ সুপার ক্যানসার চিকিৎসা সহজলভ্য করতে ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন যুক্ত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকায় নেই ঢাকা

বাড়িভাড়া, চিকিৎসা ভাতা বাড়ানোসহ শিক্ষামন্ত্রীর কাছে শিক্ষকদের ১৩ দাবি

শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি, চাকরি জাতীয়করণসহ ১৩ দফা দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষক–কর্মচারী ঐক্যজোট। রোববার শিক্ষা মন্ত্রণালয়ে সংগঠনের
  • আপলোড সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৩৯ সময়
  • আপডেট সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৩৯ সময়
বাড়িভাড়া, চিকিৎসা ভাতা বাড়ানোসহ শিক্ষামন্ত্রীর কাছে শিক্ষকদের ১৩ দাবি

শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি, চাকরি জাতীয়করণসহ ১৩ দফা দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষক–কর্মচারী ঐক্যজোট। রোববার শিক্ষা মন্ত্রণালয়ে সংগঠনের পক্ষ থেকে দাবিগুলো তুলে ধরেন চেয়ারম্যান ও সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। এ সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।


স্মারকলিপিতে বলা হয়, বর্তমান বাজার পরিস্থিতিতে শিক্ষকদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। তাই বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং বেতন কাঠামো সংস্কারের দাবি জানানো হয়েছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া সুবিধা দ্রুত পরিশোধের আহ্বান জানানো হয়।


শিক্ষা প্রশাসন সংস্কার, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করা, এমপিওভুক্তি সম্প্রসারণ এবং কারিগরি শিক্ষার উন্নয়নেও কার্যকর উদ্যোগ নেওয়ার প্রস্তাব দিয়েছে সংগঠনটি।


শিক্ষক নেতারা আশা প্রকাশ করেছেন, শিক্ষাখাতের সমস্যা সমাধানে সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ বছর পর ভারতে ভিনি, ব্রাজিল দলে ৭ পরিবর্তনের আভাস

১০ বছর পর ভারতে ভিনি, ব্রাজিল দলে ৭ পরিবর্তনের আভাস