ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বরিশাল শিক্ষাবোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে: সংসদে প্রধানমন্ত্রী জুলাই শহীদদের মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ তদন্তে অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী উপসাগরীয় তিন দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিদায়ের পরেও এমবাপ্পেদের প্রশংসায় ম্যাক্রোঁ, বললেন এই দলের ভবিষ্যৎ উজ্জ্বল চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভেনেজুয়েলার ৫ম তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার ওপর চাপ প্রয়োগের অংশ হিসেবে ওয়াশিংটনের নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজগুলোকে লক্ষ্য করে অভিযান চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই
  • আপলোড সময় : ১০ জানুয়ারী ২০২৬, সকাল ৯:১৫ সময়
  • আপডেট সময় : ১০ জানুয়ারী ২০২৬, সকাল ৯:১৫ সময়
ভেনেজুয়েলার ৫ম তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার ওপর চাপ প্রয়োগের অংশ হিসেবে ওয়াশিংটনের নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজগুলোকে লক্ষ্য করে অভিযান চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় ক্যারিবীয় সাগরে দেশটির ৫ম তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড জানায়, জয়েন্ট টাস্ক ফোর্সের অভিযানে কোনো সংঘর্ষ ছাড়াই জব্দ করা হয় ট্যাংকারটি। তাদের দাবি, পূর্ব তিমুরের পতাকা উড়িয়ে যাত্রা করছিল ভেনেজুয়েলার মালবাহী যানটি। আর বহন করছিল আন্তর্জাতিক বাজারে অনুমোদনবিহীন নিষিদ্ধ তেল।  


অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের নথি অনুযায়ী, মিনার্ভা এম নামের আগের পরিচয়ে রুশ তেল পরিবহনের কারণে ওলিনা ট্যাংকারটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, উত্তর আটলান্টিকে জব্দ করা ওই জাহাজের ক্রুদের বিরুদ্ধে কোস্টগার্ডের নির্দেশনা না মানার অভিযোগ তদন্ত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা করা হবে।


উল্লেখ্য, গত বুধবার উত্তর আটলান্টিক থেকে রাশিয়ার পতাকাবাহী ‘ম্যানিরো’ ও ক্যারিবীয় সাগর থেকে ‘এম সোফিয়া’ নামের দুইটি জাহাজ জব্দ করা হয়। এর আগে, গত ডিসেম্বরে ‘স্কিপার’ ও ‘সেঞ্চুরিস’ নামের আরও দুটি জাহাজ জব্দ করেছিল মার্কিন বাহিনী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম

শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম