ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

যুক্তরাষ্ট্র ও ইরানের হামলা-পাল্টা হামলা স্থগিত, আলোচনার চেষ্টা

ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা চরমে পৌঁছালেও আপাতত সম্ভাব্য হামলা স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক প্রচেষ্টা ও মধ্যস্থতাকারীদের উদ্যোগের পর
  • আপলোড সময় : ১১ জুলাই ২০২৬, দুপুর ১০:১৫ সময়
  • আপডেট সময় : ১১ জুলাই ২০২৬, দুপুর ১০:১৫ সময়
যুক্তরাষ্ট্র ও ইরানের হামলা-পাল্টা হামলা স্থগিত, আলোচনার চেষ্টা

ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা চরমে পৌঁছালেও আপাতত সম্ভাব্য হামলা স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক প্রচেষ্টা ও মধ্যস্থতাকারীদের উদ্যোগের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সামরিক পদক্ষেপের বদলে আলোচনার পথেই এগোতে চাইছে ওয়াশিংটন। মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্র প্রয়োজন হলে দ্রুত অভিযান চালানোর মতো প্রস্তুতি বজায় রেখেছে। সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকাও প্রস্তুত রাখা হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে সংঘাত আরও বিস্তৃত না করে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার ওপরই গুরুত্ব দেওয়া হচ্ছে।


এদিকে আরব সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজে সর্বোচ্চ সতর্কতা জারি রাখা হয়েছে। যুদ্ধবিমানগুলোকে প্রস্তুত রাখা, পাইলটদের মহড়া এবং প্রতিরক্ষামূলক টহল অব্যাহত রয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে নতুন করে হামলার দাবি নাকচ করেছেন মার্কিন কর্মকর্তারা। কূটনৈতিক সূত্র জানায়, পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই পক্ষের কারিগরি পর্যায়ের আলোচনা এখনও চলমান। একই সঙ্গে আঞ্চলিক মধ্যস্থতাকারীরা উভয় পক্ষকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে সক্রিয় ভূমিকা পালন করছেন।


মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ টেলিফোন কূটনীতির মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য, প্রথমে সংঘাত প্রশমিত করা এবং এরপর নতুন বৈঠকের সময় নির্ধারণ করে আলোচনার গতি ফিরিয়ে আনা। মার্কিন কর্মকর্তাদের মতে, বর্তমান সংকটের সমাধানের পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত রাখা এবং হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচল স্বাভাবিক রাখাও ওয়াশিংটনের অন্যতম অগ্রাধিকার।


এর আগে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলায় উত্তেজনা আরও বেড়ে যায়। যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় অভিযান চালানোর পর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে অবস্থিত একাধিক মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। বর্তমানে সামরিক প্রস্তুতি বহাল থাকলেও পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক উদ্যোগই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই