ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে নেমেছেন শিক্ষার্থীরা। এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষে পূর্বঘোষিত ‘লং মার্চ টু
  • আপলোড সময় : ১৫ জুলাই ২০২৬, দুপুর ২:৫৫ সময়
  • আপডেট সময় : ১৫ জুলাই ২০২৬, দুপুর ২:৫৫ সময়
দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে নেমেছেন শিক্ষার্থীরা। এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষে পূর্বঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে ঘিরে উত্তরাসহ রাজধানীর একাধিক স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধের কর্মসূচি পালন করছেন তারা। বুধবার (১৫ জুলাই) পরীক্ষা শেষ হওয়ার পর রাজধানীর উত্তরা, মিরপুর ১০, শাহবাগ ও সায়েন্সল্যাবসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের জড়ো হতে দেখা যায়। পরে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে লং মার্চ কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনকারীরা।


শিক্ষার্থীদের দাবি, চলমান শিক্ষা সংকটের দ্রুত সমাধান এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করতে হবে। এ দাবিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এদিকে সম্ভাব্য কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সংবেদনশীল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।


উল্লেখ্য, আন্দোলনের মধ্যেই বুধবার দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন শিক্ষার্থীরা। সেই ধারাবাহিকতায় ঢাকার বিভিন্ন স্থান থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে লং মার্চ কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়েছেন তারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?