ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম: জ্বালানি প্রতিমন্ত্রী এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন ভোট চলাকালে মস্কোয় ইউক্রেনের হামলা, তবুও পুতিনের দলের বড় জয় নজরুলের এমপি পদের বিষয়ে সংসদের চিঠির অপেক্ষায় ইসি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির ইবিতে ফুটবল খেলা নিয়ে দুই বিভাগের সংঘর্ষে আহত ১০ ডায়ানার মৃত্যুর কদিন পর চার্লস বলেছিলেন, মানুষ ‘খুব শিগগির’ তাকে ভুলে যাবে

জুলাই শহীদদের মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ তদন্তে

জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের কয়েকজনের মরদেহ রাজধানীর একটি হাসপাতাল থেকে পাশের নদীতে ফেলে দেওয়ার তথ্য তদন্তে উঠে এসেছে
  • আপলোড সময় : ১৫ জুলাই ২০২৬, বিকাল ৫:৫০ সময়
  • আপডেট সময় : ১৫ জুলাই ২০২৬, বিকাল ৫:৫০ সময়
জুলাই শহীদদের মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ তদন্তে

জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের কয়েকজনের মরদেহ রাজধানীর একটি হাসপাতাল থেকে পাশের নদীতে ফেলে দেওয়ার তথ্য তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তি ও সংশ্লিষ্ট তৎকালীন কর্তৃপক্ষকে শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে। বুধবার (১৫ জুলাই) রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান-সংলগ্ন জুলাই শহীদদের গণকবর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।


চিফ প্রসিকিউটর বলেন, তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী একটি হাসপাতাল থেকে একাধিক মরদেহ নিকটবর্তী নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের পরিচয় শনাক্তের কাজ চলছে। তদন্ত সম্পন্ন হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে যেসব মরদেহের তথ্য পাওয়া গেছে, সেগুলোর পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষাসহ বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।


প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, রায়েরবাজারের গণকবরে মোট ১১৪টি মরদেহ দাফন করা হয়েছে। এর মধ্যে আটজনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে। বাকি মরদেহগুলোর পরিচয় শনাক্তের কাজ এখনও চলমান রয়েছে। মো. আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী জুলাই গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন। এ পর্যন্ত ৮৩৪ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে রাজধানীসহ বিভিন্ন জেলার গণকবর পরিদর্শন এবং পরিচয় শনাক্তের কার্যক্রম অব্যাহত থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক