ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চোরাচালান ও মানব পাচারে জড়িত সংঘবদ্ধ অপরাধী চক্রের প্রযুক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার ঠেকাতে সরকার আন্তর্জাতিক মানের নতুন
  • আপলোড সময় : ১৫ জুলাই ২০২৬, দুপুর ২:৫৩ সময়
  • আপডেট সময় : ১৫ জুলাই ২০২৬, দুপুর ২:৫৩ সময়
চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চোরাচালান ও মানব পাচারে জড়িত সংঘবদ্ধ অপরাধী চক্রের প্রযুক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার ঠেকাতে সরকার আন্তর্জাতিক মানের নতুন আইন প্রণয়ন করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধীদের পরিবর্তিত কৌশল মোকাবিলায় দেশের আইনি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাও আরও শক্তিশালী করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) রাজধানীতে ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’ বিষয়ক জাতীয় অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।


তিনি জানান, নতুন আইনটি মানব পাচার ও অভিবাসী চোরাচালানকে পৃথক অপরাধ হিসেবে সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করেছে। পাশাপাশি এসব অপরাধের তদন্ত, বিচার ও দমন কার্যক্রমকে আরও কার্যকর করতে সমন্বিত আইনি কাঠামো গড়ে তোলা হয়েছে। ভুক্তভোগী ও সাক্ষীদের সুরক্ষা জোরদারের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রও সম্প্রসারণ করা হয়েছে।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানব পাচার ও অভিবাসী চোরাচালান বর্তমানে আন্তঃদেশীয় সংঘবদ্ধ অপরাধে পরিণত হয়েছে। তাই এসব অপরাধ দমনে শক্তিশালী আইন, কার্যকর প্রতিষ্ঠান এবং ভুক্তভোগীকেন্দ্রিক বিচারব্যবস্থা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, নতুন আইন সফলভাবে বাস্তবায়নের জন্য সরকারি সংস্থা, আইন প্রয়োগকারী বাহিনী, বিচার বিভাগ, উন্নয়ন সহযোগী এবং নাগরিক সমাজের মধ্যে সমন্বিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


সভায় নতুন আইনের প্রেক্ষাপট, প্রয়োজনীয়তা এবং প্রধান বিধান তুলে ধরা হয়। পাশাপাশি আইন বাস্তবায়নের অগ্রাধিকার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয় নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কূটনৈতিক প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?