ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আগুন-ককটেল বিস্ফোরণ নিষিদ্ধ আওয়ামী লীগের কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: পেন্টাগন জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব রিয়াদের বিমানবন্দরে হামলা, দায় স্বীকার হুতিদের আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১ ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩ সেপ্টেম্বর ছুটি, তবে চাকরিজীবীদের জন্য নয় জাতীয় স্বার্থ নয়, বিএনপি দলীয় স্বার্থ আদায়ে সরকারে গিয়েছে: নাহিদ ইসলাম

মার্কিন শয়তানি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি

যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে ইরানের
  • আপলোড সময় : ১৫ জুলাই ২০২৬, সকাল ৯:৫৫ সময়
  • আপডেট সময় : ১৫ জুলাই ২০২৬, সকাল ৯:৫৫ সময়
মার্কিন শয়তানি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি

যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটি দাবি করেছে, এই কৌশলগত জলপথের ওপর তাদের কঠোর নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে। এক বিবৃতিতে আইআরজিসি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে অভিযোগ করেছে, যুদ্ধক্ষেত্রে নিজেদের ব্যর্থতা আড়াল করতেই ওয়াশিংটন বিভিন্ন অজুহাত তুলে ধরছে। তাদের দাবি, বেআইনি জাহাজের বিরুদ্ধে অভিযান চালানোর কথা বলে ইরানের সামরিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে।


আইআরজিসি আরও দাবি করেছে, তাদের ঘোষিত নৌ অবরোধ কার্যকর হওয়ার পর কোনো বাণিজ্যিক জাহাজ বা যুক্তরাষ্ট্র-সমর্থিত কোনো নৌযান হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করেনি। এ কারণে ওই এলাকায় কোনো জাহাজে হামলার ঘটনাও ঘটেনি বলে সংস্থাটি উল্লেখ করেছে।


মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি নিয়ে ইরানের এই বক্তব্য আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে। তবে আইআরজিসির দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


সূত্র: আল জাজিরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক