ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

বৈরী আবহাওয়া ও অনিবার্য কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ
  • আপলোড সময় : ১৫ জুলাই ২০২৬, বিকাল ৫:৪৯ সময়
  • আপডেট সময় : ১৫ জুলাই ২০২৬, বিকাল ৫:৪৯ সময়
অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

বৈরী আবহাওয়া ও অনিবার্য কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে সরকার। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, যেসব পরীক্ষার্থী নির্ধারিত দিনে পরীক্ষা দিতে পারেননি, তারা সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা পরে অভিন্ন প্রশ্নপত্রে দেওয়ার সুযোগ পাবেন। বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে দেওয়া এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী বলেন, প্রতিকূল আবহাওয়া বা অন্য অনিবার্য কারণে পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীদের বিষয়টি বিশেষ বিবেচনায় নেওয়া হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন স্থগিত হওয়া পরীক্ষার সঙ্গে একই প্রশ্নপত্রে তারা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।


তিনি জানান, চলতি বছর সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী। ভারী বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। এছাড়া দেশের বিভিন্ন জেলার কিছু পরীক্ষার্থীও একই কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি।


শিক্ষামন্ত্রী আরও বলেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে দুটি প্রশ্নে ভুল থাকার বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে। এ কারণে ওই দুই প্রশ্নে সকল পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে। একই সঙ্গে প্রশ্ন প্রণয়নের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাই কোনো শিক্ষার্থী যেন অনিবার্য কারণে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়টি বিবেচনায় রেখেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?