ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

রাজার নেতৃত্বে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা

সিকান্দার রাজাকে অধিনায়ক করে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। ৭ বছরের লম্বা বিরতির পর
  • আপলোড সময় : ৩ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৪৭ সময়
  • আপডেট সময় : ৩ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৪৭ সময়
রাজার নেতৃত্বে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা ছবি : সংগৃহীত

সিকান্দার রাজাকে অধিনায়ক করে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। ৭ বছরের লম্বা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন সাবেক অধিনায়ক গ্রায়েম ক্রেমার। বিশ্বকাপে জিম্বাবুয়ে খেলবে গ্রুপ ‘বি’-তে। এই গ্রুপে তাদের সঙ্গী অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও ওমান।


পিঠের ইনজুরিতে পাকিস্তান ও শ্রীলঙ্কার সাথে ত্রিদেশীয় সিরিজ মিস করা পেসার ব্লেসিং মুজারাবানি'কেও ফেরানো হয়েছে রোডেশিয়ানদের বিশ্বকাপ স্কোয়াডে। বাদ পড়েছেন বাঁ-হাতি স্পিনার নিউম্যান নিয়ামহুরি।


অপরদিকে, শন উইলিয়ামসের জায়গায় জিম্বাবুয়ে জাতীয় দলে সুযোগ পাওয়া ক্লাইভ মাদান্দেও আছেন ১৫ জনের দলে। এছাড়া ব্রেন্ডন টেলরের মতো বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে পাচ্ছেন অধিনায়ক সিকান্দার রাজা।


টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, ব্র্যাড ইভানস, ক্লাইভ মাদান্দে, টিনোটেন্দা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, তাশিঙ্গা মুসেকিয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাবা ও ব্রেন্ডন টেলর।


উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর বসবে। জিম্বাবুয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে ৯ ফেব্রুয়ারি ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বে রাজাদের প্রতিটি ম্যাচই হবে শ্রীলঙ্কায়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?