ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই : আলী রীয়াজ আর্টেমিস-২ মিশন: ৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত নাসা গণভোটের ‘হ্যাঁ’ ভোট হচ্ছে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য: স্বাস্থ্য উপদেষ্টা তরুণদের ওপর ডিগ্রি অর্জনের চেয়ে সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি: মৎস্য উপদেষ্টা লিবিয়ার পূর্বাঞ্চলে গণকবর, উদ্ধার ২১ মরদেহ সিলেটে তিন বাসের সংঘর্ষ, নিহত ২ গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে থাকবে বিএনপি: তারেক রহমান নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিমের কার্যক্রম চালু প্রজাতন্ত্রের কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটে প্রচারণা চালাতে আইনি বাধা নেই: আলী রীয়াজ নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে মাঠে নেমেছে ইইউ মিশন

সীমান্তেই জব্দ সিংহভাগ অস্ত্র

বিদায়ী বছরের শেষ মাসে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টানা অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সামগ্রী জব্দ
  • আপলোড সময় : ৩ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৪১ সময়
  • আপডেট সময় : ৩ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৪১ সময়
সীমান্তেই জব্দ সিংহভাগ অস্ত্র ছবি : সংগৃহীত

বিদায়ী বছরের শেষ মাসে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টানা অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সামগ্রী জব্দ হয়েছে। ২৭ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিজিবি, র‌্যাব ও পুলিশের পৃথক ছয়টি অভিযানে ১০টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৪৩ রাউন্ড গুলি, ১৫টি ম্যাগজিন এবং ২ দশমিক ১৫ কেজি গানপাওডারসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এসব অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের সিংহভাগই সীমান্ত এলাকা থেকে জব্দ হয়েছে।


জেলার পাঁচটি উপজেলার মধ্যে চারটিই সীমান্তঘেঁষা। নদী-সীমান্তসহ বিস্তৃত এই এলাকায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিজিবির তিনটি ব্যাটালিয়ন—চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি), মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ও নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। পাশাপাশি মাঠপর্যায়ে সক্রিয় রয়েছে পুলিশ ও র‌্যাব এবং প্রায় দেড় বছর ধরে সেনাবাহিনীও সহায়তা দিচ্ছে।


বিজিবি কর্মকর্তারা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার আশঙ্কায় সীমান্ত দিয়ে অস্ত্র চোরাচালান হতে পারে— এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নজরদারি ও অভিযান জোরদার করা হয়।


ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার পর সীমান্তে তৎপরতা আরও বাড়ানো হয়, যার ফলেই বড় একটি চালান জব্দ সম্ভব হয়েছে।

পুলিশ জানায়, ১ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ শহরের উপকণ্ঠে পুরাতন মহানন্দা সেতুর টোলপ্লাজা এলাকা থেকে একটি আমেরিকান পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনসহ শিবগঞ্জ সীমান্তের এক যুবককে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে।’


৫৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ‘গত ২৩ ডিসেম্বর শিবগঞ্জ সীমান্তে ২টি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন জব্দ হয়।


গত ১৫ ডিসেম্বর মনোহরপুর সীমান্তে ৪টি আমেরিকান পিস্তল, ২৪ রাউন্ড গুলি ও ৯টি ম্যাগজিন পাওয়া যায় ‘

৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘গত ২৭ নভেম্বর চকপাড়া সীমান্তে ৩টি বিদেশী ওয়ান শুটারগান ও ৬ রাউন্ড গুলি জব্দ হয়।’


তিনি আরো বলেন, ‘দায়িত্বপূর্ণ ৭৫ কিলোমিটার সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’


র‌্যাব-৫ ব্যাটলিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি মো. ফাহাদ বলেন, ‘গত ২৮ ডিসেম্বর শিব্গঞ্জ সীমান্তের দুর্লভপুরে ২ কেজি ১৫০ গ্রাম গানপাওডার ও বিপুল পরিমান বোমা তৈরির সরঞ্জাম জব্দ হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে দ্রুত তাদের আটক করা হবে।’


এছাড়াও ৩১ ডিসেম্বর নাচোলে বিপুল দেশী অস্ত্রের সাথে ৩ রাউন্ড গুলি ও জব্দ করে র‌্যাব।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ