ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

তাসকিনের ৩ উইকেট, ফিজের ২; শেষ পর্যন্ত জিতলো দুবাই ক্যাপিটালস

ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টিতে বাংলাদেশি দুই পেসার একে অপরের মুখোমুখি হয়েছিলেন। মোস্তাফিজের দিল্লি ক্যাপিটালস আর তাসকিন আহমদের শারজাহ ওয়ারিয়র্স।
  • আপলোড সময় : ২০ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৮ সময়
  • আপডেট সময় : ২০ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৮ সময়
তাসকিনের ৩ উইকেট, ফিজের ২; শেষ পর্যন্ত জিতলো দুবাই ক্যাপিটালস ছবি : সংগৃহীত

ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টিতে বাংলাদেশি দুই পেসার একে অপরের মুখোমুখি হয়েছিলেন। মোস্তাফিজের দিল্লি ক্যাপিটালস আর তাসকিন আহমদের শারজাহ ওয়ারিয়র্স। তারা দুইজনই চূড়ান্ত একাদশে ছিলেন। সেই হিসেবে বাংলাদেশি দর্শকদের জন্য এমন মূহুর্তটা ছিল বেশ স্মরণীয়। নিজেদের বোলিংয়ে দেখিয়েছেন দাপট। তাসকিন পেয়েছেন ৩ উইকেট আর ফিজ ২ উইকেট। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে ফিজের দুবাই।


ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে দুবাই ক্যাপিটালস। তাসকিন ৪ ওভারে ৪০ রান দিয়ে শিকার করেছেন ৩ উইকেট। নিজের ব্যক্তিগত প্রথম ওভারেই জর্ডান কক্সকে ফেরান তাসকিন। নিজের দ্বিতীয় স্পেলে ভয়ংকর হয়ে ওঠা সেদিকুল্লাহ আতালকেও ফেরান তিনি। আর শেষের ওভারে অধিনায়ক শানাকার উইকেটটিও শিকার করেন তিনি।


এদিকে, শুরু থেকেই রান তুলতে চাপে পড়ে তাসকিনের শারজাহ ওয়ারিয়র্স। ১৭ ওভারে ১১৭ তুলতেই অলআউট হয়ে যায়। নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পান মোস্তাফিজ। জনসন কার্লেসকে ফেরান তিনি। এরপর আদিল রশিদকে ফেরান তিনি। ফিজ মাত্র ২ ওভার বল করেন। মাত্র ১৩ রান খরচায় শিকার করেন দুই উইকেট।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?