ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার লড়াইয়ে গণমাধ্যমকর্মীদের অবদান রয়েছে: প্রধান বিচারপতি

বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়ের লড়াইয়ে গণমাধ্যমকর্মীদের অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
  • আপলোড সময় : ১০ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:১৮ সময়
  • আপডেট সময় : ১০ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:১৮ সময়
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার লড়াইয়ে গণমাধ্যমকর্মীদের অবদান রয়েছে: প্রধান বিচারপতি ছবি : সংগৃহীত

বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়ের লড়াইয়ে গণমাধ্যমকর্মীদের অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আগামীকাল সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যালয় উদ্ধোধন করা হবে। 


বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) সদস্যরা প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।


প্রধান বিচারপতি বলেন, গণমাধ্যমকমীরা বিভিন্ন প্রতিবেদন প্রকাশের মাধ্যমে দেশের জনগণের কাছে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেছে। দেশের মানুষকে সচেতন করেছে। গণমাধ্যম সহযোগিতা না করলে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সম্ভব হতো না বলেও মন্তব্য করেন তিনি।  


এসময় সুপ্রিম কোর্ট সচিবালয়ের যাত্রা শুরু হওয়ায় এসআরএফের কার্যনির্বাহী কমিটিট পক্ষ থেকে প্রধান বিচারপতিকে ক্রেস্ট প্রদান করা হয় এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি