বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়ের লড়াইয়ে গণমাধ্যমকর্মীদের অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আগামীকাল সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যালয় উদ্ধোধন করা হবে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) সদস্যরা প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, গণমাধ্যমকমীরা বিভিন্ন প্রতিবেদন প্রকাশের মাধ্যমে দেশের জনগণের কাছে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেছে। দেশের মানুষকে সচেতন করেছে। গণমাধ্যম সহযোগিতা না করলে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সম্ভব হতো না বলেও মন্তব্য করেন তিনি।
এসময় সুপ্রিম কোর্ট সচিবালয়ের যাত্রা শুরু হওয়ায় এসআরএফের কার্যনির্বাহী কমিটিট পক্ষ থেকে প্রধান বিচারপতিকে ক্রেস্ট প্রদান করা হয় এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।