ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

আইপিএলের নিলামে ৭ বাংলাদেশি ক্রিকেটার, নেই সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) চূড়ান্ত নিলামে জায়গা করে নিয়েছে ৭ বাংলাদেশি ক্রিকেটার। তবে এই তালিকায় নেই অলরাউন্ডার সাকিব
  • আপলোড সময় : ৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:১৫ সময়
  • আপডেট সময় : ৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:১৫ সময়
আইপিএলের নিলামে ৭ বাংলাদেশি ক্রিকেটার, নেই সাকিব ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) চূড়ান্ত নিলামে জায়গা করে নিয়েছে ৭ বাংলাদেশি ক্রিকেটার। তবে এই তালিকায় নেই অলরাউন্ডার সাকিব আল হাসান। আবুধাবিতে আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই নিলাম।


তালিকায় স্থান পাওয়া ক্রিকেটাররা হলেন, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান, শরিফুল ইসলাম ও রাকিবুল হাসান।


আসন্ন আইপিএলকে সামনে রেখে স্থানীয় ও বিদেশি ১৩৫৫ জন খেলোয়াড় নিবন্ধন করেছিলেন। সেখান থেকে কাটছাঁট করে ৩৫০ জনকে চূড়ান্ত করা হয়েছে। এরইমধ্যে ২৪০ জন ভারতীয়, ১১০ জন বিদেশি। ৭৭ জন খেলোয়াড়ের স্লট ফাঁকা, এর মধ্যে বিদেশি ৩১ জন।


ক্রিকেটার                                ভিত্তি মূল্য

মোস্তাফিজুর রহমান                  ২ কোটি

রিশাদ হোসেন                           ৭৫ লাখ

তাসকিন আহমদ                             ৭৫ লাখ

তানজিম হাসান সাকিব                    ৭৫ লাখ

নাহিদ রানা                                        ৭৫ লাখ

শরিফুল ইসলাম                                ৭৫ লাখ

রাকিবুল হাসান                              ৩০ লাখ


এখন পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের বাজেট নিলামের জন্য সবচেয়ে বেশি—৬৪.৩০ কোটি রুপি। ৬ জন বিদেশিসহ ১৩ খেলোয়াড়ের জায়গা পূরণ করতে হবে ফ্র্যাঞ্চাইজিটির।


এবারের আইপিএলে ৪০ জন ক্রিকেটারের ভিত্তিমূল্য সর্বোচ্চ ২ কোটি রুপি। একমাত্র বাংলাদেশি হিসেবে মোস্তাফিজ এই সর্বোচ্চ ক্যাটাগরিতে আছেন। গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন এই বাঁহাতি পেসার।


এদিকে, ভারতের ২৪০ ক্রিকেটারের মধ্যে ২২৪ জনই আনক্যাপড। বিদেশি আনক্যাপড ক্রিকেটার ১৪ জন। কখনো জাতীয় দলে না খেলা, পাঁচ বছর আগে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা কিংবা পাঁচ বছর কেন্দ্রীয় চুক্তিতে না থাকা ক্রিকেটারকে আনক্যাপড বিবেচনা করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস