ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

ম্যাচসেরা তানজিদ, সিরিজসেরা মেহেদী

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ খেলায় আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতির যাত্রা কিছুটা এগিয়ে রাখলো বাংলাদেশ। অলিখিত
  • আপলোড সময় : ২ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৫২ সময়
  • আপডেট সময় : ২ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৫২ সময়
ম্যাচসেরা তানজিদ, সিরিজসেরা মেহেদী ছবি : সংগৃহীত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ খেলায় আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতির যাত্রা কিছুটা এগিয়ে রাখলো বাংলাদেশ। অলিখিত ফাইনালের ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশ দলের ওপেনার তানজিদ হাসান তামিম। আর ৪ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন শেষ মেহেদী হাসান।


সিরিজের প্রথম দুই ম্যাচে রান পাননি তানজিদ তামিম। প্রথম ম্যাচে ২ রান করা তানজিদ দ্বিতীয় ম্যাচে আউট হন মাত্র ৭ রান করে। তবে আজ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে নিজের ১১তম ফিফটি পেয়েছেন বাংলাদেশ দলের এই ওপেনার।


এদিন ৩৬ বলে চারটি চার আর তিনটি ছক্কার সাহায্যে ৫৫ রান করে অপরাজিত থাকেন ৪৫তম টি-টোয়েন্টি খেলা তানজিদ।


তানজিদের ফিফটিতে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে সহজ জয় পায় বাংলাদেশ। আয়ারল্যান্ডের দেয়া ১১৮ রানের লক্ষ্য ৩৮ বল ও ৮ উইকেট হাতে রেখে টপকে যায় টাইগাররা।


তিন ম্যাচ সিরিজের দুটিতে সুযোগ পেয়ে ৮ ওভারে ৪৯ রান খরচ করে ৪ উইকেট শিকার করে সিরিজসেরা হন শেখ মেহেদী হাসান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বক্স অফিসে ঝড় ‘আওয়ারাপন ২’এর, তৃতীয় কিস্তির ইঙ্গিত ইমরান হাশমির

বক্স অফিসে ঝড় ‘আওয়ারাপন ২’এর, তৃতীয় কিস্তির ইঙ্গিত ইমরান হাশমির