ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

রায় ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, নগরবাসীকে প্রাত্যহিক কাজ চালিয়ে যাওয়ার আহ্বান

গত বছর জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা
  • আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৫, দুপুর ১১:৪৪ সময়
  • আপডেট সময় : ১৭ নভেম্বর ২০২৫, দুপুর ১১:৪৪ সময়
রায় ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, নগরবাসীকে প্রাত্যহিক কাজ চালিয়ে যাওয়ার আহ্বান ছবি : সংগৃহীত

গত বছর জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হবে আজ। রায় ঘোষণাকে ঘিরে শুধু রাজধানীতেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১৫ হাজার সদস্য কাজ করছেন— এমনটাই জানিয়েছেন ক্রাইমের অতিরিক্ত কমিশনার আ ন ম নজরুল ইসলাম।


তিনি বলেন, কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। পুলিশের পাশাপাশি সেনা ও বিজিব সদস্যরাও মাঠে রয়েছে। নগরবাসীকে নির্ভয়ে প্রাত্যহিক কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।


এদিকে, সকালেই পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনই এই মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি।


উল্লেখ্য, আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন (১০ জুলাই) সাবেক আইজিপি মামুন গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেন। এদিন রাজসাক্ষী হওয়ার আবেদনও করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস