ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা
  • আপলোড সময় : ২৭ আগস্ট ২০২৬, বিকাল ৬:৮ সময়
  • আপডেট সময় : ২৭ আগস্ট ২০২৬, বিকাল ৬:৮ সময়
নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দেওয়া এক শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে নেপালের ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।


নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভয়াবহ পাহাড়ি ঢল ও বন্যায় দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১৬৫ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় ৪০০ মানুষ। নিখোঁজদের মধ্যে বিদেশি পর্যটক, নিরাপত্তাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, নেপাল-চীন সীমান্তের কাছে লহেন্দে নদীর প্রবাহ তুষারধসে সৃষ্ট ধ্বংসস্তূপে আটকে যায়। পরে জমে থাকা পানি ও ধ্বংসাবশেষের বিশাল স্রোত ভোতেকোশি নদীতে নেমে ভয়াবহ বন্যার সৃষ্টি করে। স্থানীয় এলাকায় বৃষ্টিপাত না থাকায় অনেক মানুষ আগাম সতর্কতাও পাননি। বন্যায় অন্তত ৯টি জলবিদ্যুৎ প্রকল্প ও বাণিজ্যিক ব্যাংকের ৯টি শাখা ধ্বংস হয়েছে। পাশাপাশি ১৯টি যান চলাচলযোগ্য সেতু এবং প্রায় ৪০ কিলোমিটার মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।


দুর্যোগ মোকাবিলায় ভারত ও চীনও নেপালের পাশে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সহায়তাও পৌঁছাতে শুরু করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুই কর্মী চিকিৎসা সরঞ্জাম, তাবু ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে নেপালে পৌঁছেছেন। এসব সহায়তা প্রায় ১০ হাজার মানুষের তিন মাসের প্রয়োজন মেটাতে সক্ষম হবে বলে জানানো হয়েছে। এদিকে বিশ্ব খাদ্য কর্মসূচি, ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন ও নেপাল রেড ক্রসও উদ্ধার, ত্রাণ ও জরুরি আশ্রয় সহায়তায় যুক্ত হয়েছে। দুর্গত এলাকাগুলোতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?