ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় নামাতে চায় র‌্যাব নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার

মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কি না, সে বিষয়ে সবকিছু বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী
  • আপলোড সময় : ২৯ আগস্ট ২০২৬, বিকাল ৫:৫৪ সময়
  • আপডেট সময় : ২৯ আগস্ট ২০২৬, বিকাল ৫:৫৪ সময়
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কি না, সে বিষয়ে সবকিছু বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২৯ আগস্ট) ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশ নিজ নিজ পররাষ্ট্রনীতির ভিত্তিতে কাজ করবে। প্রত্যেক দেশই নিজেদের স্বার্থ ও সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে বলেও মন্তব্য করেন তিনি।


দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে মো. আসাদুজ্জামান বলেন, সরকার পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট কি না, সেটিই মূল বিষয় নয়। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধামের প্রসঙ্গ তুলে আইনমন্ত্রী বলেন, গত ১৬ থেকে ১৭ বছরে ফ্যাসিস্টদের হাতে সাড়ে চার হাজারের বেশি সহযোদ্ধা ক্রসফায়ারে নিহত হয়েছেন। তাদের অপরাধ ছিল তারা গণতন্ত্র চেয়েছিলেন এবং নিজের ভোট নিজে দেওয়ার অধিকার দাবি করেছিলেন। একটি দাবির জন্য এত মানুষকে স্বজনহারা হতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


তিনি আরও বলেন, নিহতদের স্বজনরা এখনো নামাজের পাটিতে বসে কান্না করেন। সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে সামাজিক নিরাপত্তা নিশ্চিত থাকবে। বিশেষ করে নারীদের সামাজিক নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ সময় ই-জুডিশিয়ারি বা বিচার বিভাগের ডিজিটালাইজেশন নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি জানান, সরকার ও আইন মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে এবং আগামী এক বছরের মধ্যে ই-জুডিশিয়ারি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস