ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

অধিনায়কত্বের অভিষেকেই শান্তর ফিফটি

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করছে স্বাগতিকরা।বাংলাদেশ
  • আপলোড সময় : ২৬ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৪:১৩ সময়
  • আপডেট সময় : ২৬ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৪:১৩ সময়
অধিনায়কত্বের অভিষেকেই শান্তর ফিফটি ছবি : সংগৃহীত
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করছে স্বাগতিকরা।

বাংলাদেশ একাদশে একাধিক পরিবর্তন। এর মধ্যে উল্লেখযোগ্য জাকির হোসেনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক। ওপেনিংয়ে নেমে অভিষেকটা সুখকর হয়নি এই ওপেনারের। ৫ বলে মাত্র ১ রান করে মিলনের বলে বোল্ড হয়ে ফেরেন জাকির। সেটাও ইনিংসের দ্বিতীয় ওভারে।

তৃতীয় ওভারের প্রথম বলে সাজঘরে ফেরেন আরেক ওপেনার তানজিদ হাসান সাকিব। ৫ বলে এক চারে ৫ রান করা সাকিব বোল্টের বলে ক্যাচ দেন অ্যালেনের হাতে।

শান্ত ও তৌহিদ হৃদয়ের জুটি সাময়িক বিপর্যয় রোধ করেছে। ভালো খেললেও ইনিংস বড় করতে পারেনি তৌহিদ হৃদয়। ১৭ বলে ১৮ রান করে মিলনের শিকার তিনি। এরপর মুশফিকুর রহীমের সঙ্গে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জুটি ছিল বেশ ভালোই। তবে প্রত্যাশা পূরুণ করতে পারেননি মুশফিক।

কিউই অধিনায়ক লকি ফার্গুসনের বলে বোল্ড তিনি। অনেকটা নাটকীয়ই ছিল তার আউট। রক্ষণাত্মক ভঙ্গিতে ঠেকালেও বল গিয়ে লাগে স্টাম্পে, পা দিয়ে সরাতে গিয়েও পারেননি মুশফিক। দৃষ্টিকটু আউটে ফেরেন ২৫ বলে ১৮ রান করে।

তবে অন্য প্রান্তে শান্ত ছিলেন ঠিকই ছন্দে। অধিনায়কত্বের অভিষেকেই তিনি পেয়েছেন ফিফটির দেখা। যা তার ওয়ানডে ক্যারিয়ারে পঞ্চম ফিফটি। ৮৮ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশকে পথ দেখানোর চেষ্টা করছেন শান্ত ও অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। ২১.১ ওভারে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১১৩ রান।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?