ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী টেকনাফ সীমান্তের ওপারে বাড়ছে সংঘাত, এপারে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা জমি নিয়ে বিরোধে বগুড়ায় সংঘর্ষ, নিহত ১ খেজুর রক্তে শর্করা ও হজমশক্তি বাড়াতে সাহায্য করে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত: রণধীর জয়সোয়াল ‘স্যার’ না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ আমিরের তৃতীয় বিয়ের অতিথি তালিকায় প্রাক্তন দুই স্ত্রী, তিন সন্তানসহ পরিবারের সদস্যরা সমর্থকদের তোপ ও সরকারি তদন্ত থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে ‘পালালেন’ দক্ষিণ কোরিয়ার কোচ বাপ-দাদা-নিজেরসহ ১৬টি নথি দিয়েও নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ আসামের আমিনুল জামায়াত শরিয়াভিত্তিক রাষ্ট্র গড়তে চায়, যা বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না

সাকিবের অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন

ভারতে অনুষ্ঠেয় আইসিসি ক্রিকেট বিশ্বকাপের বাকি আর মাত্র ৮ দিন। দশ দলের এই বিশ্বকাপে শুধু মাত্র দুইটি দল
  • আপলোড সময় : ২৬ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১২:৪৫ সময়
  • আপডেট সময় : ২৬ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১২:৪৫ সময়
সাকিবের অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন ছবি : সংগৃহীত
ভারতে অনুষ্ঠেয় আইসিসি ক্রিকেট বিশ্বকাপের বাকি আর মাত্র ৮ দিন। দশ দলের এই বিশ্বকাপে শুধু মাত্র দুইটি দল এখন পর্যন্ত তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করতে পারেনি যার একটি বাংলাদেশ। এই বিষয় নিয়ে অনিশ্চয়তার মধ্যে নতুন করে আরও বড় শঙ্কা জেগেছে। বিশ্বকাপের আগে বাংলাদেশের অধিনায়ক হিসেবে নাও পাওয়া যেতে পারে সাকিব আল হাসানকে।

বাংলাদেশের ক্রিকেটাঙ্গণে সোমবার রাতটি কেটেছে অনিশ্চিয়তা এবং নাটকীয়তার মধ্যে। টাইগারদের কোচ চন্ডিকা হাথুরুসিংহে অস্ট্রেলিয়া থেকে রাতে ঢাকায় ফিরেই সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানের গুলশানস্থ বাসভবনে যান। সেখানে পাপন ও অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে বৈঠকে বসেন হাথুরুসিংহে।

রাত ১১টা ৫০ মিনিট থেকে শুরু আলোচনা শেষে রাত সাড়ে ১২টায় শেষে পাপনের বাসা থেকে বের হয়ে যান সাকিব। ওই আলোচনাতেই বিশ্বকাপের আগে বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

গতকাল সোমবার রাতে জানা যায় ভারত বিশ্বকাপে ৫টি ম্যাচ খেলতে চান তামিম। শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই এমন কথা জানিয়েছেন ড্যাসিং ওপেনার। জানা গেছে, তামিমের এমন শর্ত নিয়ে অধিনায়ক সাকিবের সঙ্গে আলোচনা করেছেন বোর্ডের নির্বাচকরা। অবশ্য বিশ্বকাপ খেলা নিয়ে তামিমের এমন অবস্থানের কথা জেনে বেশ বিরক্তই হয়েছেন সাকিব আল হাসান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিবি কর্মকর্তার বরাত দিয়ে বাংলাদেশের এক সংবাদমাধ্যম জানায় সাকিব অধিনায়ক থাকতে চায় না। কারণ অর্ধেক ফিট কোনো খেলোয়াড়কে নিয়ে সে বিশ্বকাপে যেতে চায় না।

উল্লেখ্য যে, নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছিলেন, তিনি এখনো পুরোপুরি ফিট নন। তাই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার সময় নির্বাচকদের তার এই বিষয়টি বিবেচনায় রাখার কথা জানান বাঁহাতি এই ওপেনার। আর এই কারণেই বিশ্বকাপে সব ম্যাচে খেলতে অপরাগতা জানিয়েছেন তামিম।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলো দ্বিতীয় স্ত্রী

ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলো দ্বিতীয় স্ত্রী