ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে রিয়াদ আলি শেখ (১৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত‌্যু
  • আপলোড সময় : ২ নভেম্বর ২০২৫, দুপুর ২:৫ সময়
  • আপডেট সময় : ২ নভেম্বর ২০২৫, দুপুর ২:৫ সময়
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ছবি : সংগৃহীত

রাজবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে রিয়াদ আলি শেখ (১৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত‌্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক রওনক সরকার আহত হয়েছেন।

রোববার সকাল ১০টার দিকে রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের জেলা ফায়ার সার্ভিস ও সি‌ভিল ডিফেন্স স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ আলি শেখ রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের বড়দোয়াল এলাকার রহত আলি শেখের ছেলে।

জানা ‌গেছে, রিয়াদ আলী ও রওনক শ্রীপুর বাজারের এক‌টি বেকা‌রী কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলযোগে তারা রাজবাড়ী বাজারে যাচ্ছিলো। প‌থিমধ্যে ফায়ার সা‌র্ভিসের স্টেশনের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হা‌রিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা লাগে। এতে দুইজন গুরুতর হয়। পরে ফায়ার সা‌র্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব‌্যরত চি‌কিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।  

আহলা‌দিপুর হাইও‌য়ে থানার ওসি মো. শামীম শেখ ঘটনার সত‌্যতা নিশ্চিত করে বলেন, অতিরিক্ত গ‌তির কার‌ণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথ‌মিকভাবে ধারণা করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস