ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি সম্পদ চুরির সময় মালামালসহ ইউপি চেয়ারম্যান আটক মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’ আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরে যত রেকর্ড ও অর্জন অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর জেলগেটে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জিজ্ঞাসাবাদ শুরু গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার (৪ অক্টোবর) সকালে সদর উপজেলার তেঁতুলিয়ায় টোল প্লাজার
  • আপলোড সময় : ৪ অক্টোবর ২০২৫, দুপুর ২:২২ সময়
  • আপডেট সময় : ৪ অক্টোবর ২০২৫, দুপুর ২:২২ সময়
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার (৪ অক্টোবর) সকালে সদর উপজেলার তেঁতুলিয়ায় টোল প্লাজার সামনে ও গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ঘোনাপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।


গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, সকালে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের তেঁতুলিয়া টোল প্লাজা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ মনি মোহন বিশ্বাস (৭০)। এ সময় রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে গুরুতর আহত হন।


পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে চর গোবরা থেকে চর বাসুরিয়া গ্রামে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ইট বোঝাই একটি ট্রলি। এতে ট্রলিচালক খায়রুল মোল্লা (২৭) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


খায়রুল চর বাসুরিয়া গ্রামের সাফি মোল্লার ছেলে। ওসি আরো জানান, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা