ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আটক মার্কিনিদের মুক্তি দিতে ইরানকে অনুরোধ করবে যুক্তরাষ্ট্র: ওয়াশিংটন পোস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শুক্রবার পর্যন্ত ৯১ বিল পাস সংরক্ষিত নারী আসনে প্রথম দিনেই বিএনপির ফরম নিলেন ৫৪৪ জন পাবনায় স্কুলে নির্ধারিত ‘হেয়ার কাট’, না মানলে শাস্তির হুঁশিয়ারি সরকারি দল ওয়াদা ভঙ্গ করেছে: জামায়াত আমির শুধু আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে ইরানের নেতাদের: ট্রাম্প যুদ্ধজাহাজগুলোতে উন্নত অস্ত্র ও গোলাবারুদ তোলা হচ্ছে: ট্রাম্প যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: আইওসি সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ চীনের সঙ্গে তাইওয়ানকে একত্রিত করার প্রস্তাব বিরোধী নেতার

শারদীয় দুর্গোৎসবে জাতীয় পার্টি চেয়ারম্যানের বাণী

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সকল হিন্দু ধর্মাবলম্বীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।তিনি বলেন,
  • আপলোড সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:১৮ সময়
  • আপডেট সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:১৮ সময়
শারদীয় দুর্গোৎসবে জাতীয় পার্টি চেয়ারম্যানের বাণী ছবি : সংগৃহীত

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সকল হিন্দু ধর্মাবলম্বীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।


তিনি বলেন, হিন্দুধর্ম অনুযায়ী অধর্মের গ্লানিতে বিশ্ব যখন পরিত্রাণের জন্য আর্ত হয়ে ওঠে, দুষ্কৃতিকারীদের প্রবল প্রতাপে মানবাত্মা যখন পীড়িত হয়, সেই অনাকাঙ্ক্ষিত সময়ে ঈশ্বর এই পৃথিবীতে অবতার রূপে আবির্ভূত হন। যুগে যুগে ধর্মপ্রাণ ও ধর্ম বিশ্বাসী মানুষ দেবাসনে তাদের প্রতিষ্ঠা করে আশ্রয়লাভ অনুগৃহীত হয়েছে। ভারতীয় শাস্ত্রে ঐশ্বরিক দায়িত্ব কেবল পুরুষ দেবতার করায়ত্ব নয়, সেখানে নারীরূপিণী দেবী শরীরেও তা সমভাবে প্রকাশিত। তাই আজ পর্যন্ত দেবী দুর্গা পরমপূজ‍্য এবং পরমাত্মিকা। নানা রূপে বিভাসিত হলেও তাঁর সবচেয়ে বড় পরিচয় তিনি বিশ্বমাতা।


তিনি আরো বলেন- হিন্দুধর্মে আছে, যারা ক্ষমতার অপব্যবহার করে ভয়ের পরিবেশ সৃষ্টি করে, সত্যের বিনাশ ও অসত্যের ভয়ংকর অভিঘাত তৈরি করে, তারা মনে হয় ভুলে যায়, শিষ্ট সন্তানদের পালনে ও দুষ্ট সন্তানদের বিনাশে মা একই সঙ্গে শান্তিরূপেণ সংস্থিতা এবং শক্তিরূপেণ সংস্থিতা।


জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমার বিশ্বাস আজকের দিনে দেবী দুর্গার এই ভূমিকা শুধু সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে নয়, সর্বস্তরের মানুষের জন্য স্বস্তির পরিবেশ তৈরিতে সহায়ক হবে’।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ