ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর মোদি-মেলোনির একান্ত মুহূর্তের ছবি প্রকাশ, আবারও ট্রেন্ডে 'ম্যালোডি' দেশে দ্রুত পে-প্যাল চালুর আশ্বাস দিলেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী থানায় সেবা গ্রহণে হয়রানি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার অস্ট্রেলিয়া পাঠানোর প্রলোভনে ৬০ লাখ টাকা আত্মসাৎ, চক্রের দুই সদস্য গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় আরও সময় প্রয়োজন: কাতার জুনের শেষে পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে জ্বালানি তেল অন্যান্য দেশেও আলোচিত বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ যে অধ্যাদেশ পাস হয়নি সেগুলো পুনর্বিবেচনা করার প্রক্রিয়া চলছে: চিফ হুইপ পল্লবীতে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা: অভিযুক্ত সোহেল ফতুল্লা থেকে গ্রেপ্তার

পূর্ব পাকিস্তানের স্বাধিকারের পক্ষে প্রথম বক্তব্য দেন গোলাম আযম: জামায়াত এমপি

জাতীয় সংসদে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী দাবি করেছেন, তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বাধিকারের পক্ষে প্রথম অবস্থান নিয়েছিলেন
  • আপলোড সময় : ২৯ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১২ সময়
  • আপডেট সময় : ২৯ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১২ সময়
পূর্ব পাকিস্তানের স্বাধিকারের পক্ষে প্রথম বক্তব্য দেন গোলাম আযম: জামায়াত এমপি

জাতীয় সংসদে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী দাবি করেছেন, তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বাধিকারের পক্ষে প্রথম অবস্থান নিয়েছিলেন জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযম। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদের অধিবেশনে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি শেখ মুজিবুর রহমানের মুক্তি আন্দোলনে জামায়াতে ইসলামীর আর্থিক ও সাংগঠনিক ভূমিকা ছিল বলেও দাবি করেন।


শাহজাহান চৌধুরী বলেন, ইতিহাসকে বিকৃতভাবে ব্যবহার করে জামায়াতে ইসলামীকে বিচার করা উচিত নয়। তার মতে, সাম্প্রতিক নির্বাচনী ফলাফল প্রমাণ করে জনগণ দলটিকে গ্রহণ করেছে। তিনি আরও বলেন, অধ্যাপক গোলাম আযম শুধু স্বাধিকারের পক্ষে বক্তব্যই দেননি, বরং শেখ মুজিবুর রহমানের মুক্তি দাবিতে গঠিত একটি কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছিলেন বলে তিনি উল্লেখ করেন।


সংসদ সদস্য দাবি করেন, আগরতলা ষড়যন্ত্র মামলার সময়ও বিভিন্ন পর্যায়ে সহায়তা প্রদান করা হয়েছিল এবং সেই সময়ের রাজনৈতিক আন্দোলনে বিভিন্ন দলের নেতারা যুক্ত ছিলেন। বিরোধী পক্ষের সমালোচনার জবাবে তিনি বলেন, জনগণ জামায়াতে ইসলামীকে জঙ্গি তকমা গ্রহণ করেনি এবং দলটি সাংবিধানিক ও গণতান্ত্রিক পথে রাজনীতি করে আসছে।


তিনি আরও ১৯৯৭ সালের একটি রাজনৈতিক ঘটনার প্রসঙ্গ টেনে দাবি করেন, সে সময় চট্টগ্রামে একটি পরিস্থিতিতে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা তৎকালীন প্রধানমন্ত্রীকে সহায়তা করেছিলেন। রাষ্ট্রপতির সাম্প্রতিক কিছু মন্তব্যের সমালোচনা করে শাহজাহান চৌধুরী বলেন, রাষ্ট্রীয় পদে থেকে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া উচিত নয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর

৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর