ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর মোদি-মেলোনির একান্ত মুহূর্তের ছবি প্রকাশ, আবারও ট্রেন্ডে 'ম্যালোডি' দেশে দ্রুত পে-প্যাল চালুর আশ্বাস দিলেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী থানায় সেবা গ্রহণে হয়রানি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার অস্ট্রেলিয়া পাঠানোর প্রলোভনে ৬০ লাখ টাকা আত্মসাৎ, চক্রের দুই সদস্য গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় আরও সময় প্রয়োজন: কাতার জুনের শেষে পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে জ্বালানি তেল অন্যান্য দেশেও আলোচিত বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ যে অধ্যাদেশ পাস হয়নি সেগুলো পুনর্বিবেচনা করার প্রক্রিয়া চলছে: চিফ হুইপ পল্লবীতে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা: অভিযুক্ত সোহেল ফতুল্লা থেকে গ্রেপ্তার

ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত: চার নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ৫ জেলায়

দেশজুড়ে টানা ভারি থেকে অতিভারি বর্ষণের ফলে উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে মৌলভীবাজার ও
  • আপলোড সময় : ২৯ এপ্রিল ২০২৬, দুপুর ৩:১৫ সময়
  • আপডেট সময় : ২৯ এপ্রিল ২০২৬, দুপুর ৩:১৫ সময়
ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত: চার নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ৫ জেলায়

দেশজুড়ে টানা ভারি থেকে অতিভারি বর্ষণের ফলে উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে মৌলভীবাজার ও নেত্রকোণার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সূচনা হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বুধবার (২৯ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের নিকলীতে সর্বোচ্চ ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া দেশের অন্তত ৯টি জেলায় অতিভারি বর্ষণ হয়েছে।


বৃষ্টিপাতের পরিসংখ্যান অনুযায়ী, ভোলায় ১৫১ মিলিমিটার, ফেনীতে ১৪৮, ময়মনসিংহে ১১৫, খেপুপাড়ায় ১১৪, কুমিল্লা ও সীতাকুণ্ডে ১০৩, চট্টগ্রামে ৯২, পটুয়াখালীতে ৯১ এবং নেত্রকোণায় ৮৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ১ মে পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ সময় উত্তরাঞ্চলে গভীর বজ্রমেঘ সৃষ্টি হওয়ায় বৃষ্টির তীব্রতা বাড়ছে। একইসঙ্গে অতিভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও দেখা দিয়েছে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।


সিনপটিক পরিস্থিতি বিশ্লেষণে দেখা গেছে, মৌসুমি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা বৃষ্টিপাতের অন্যতম কারণ। নৌ-নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।


এদিকে দেশের চারটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নেত্রকোণার ভুগাই কংশ নদী বিপৎসীমার ৮২ সেন্টিমিটার, সোমেশ্বরী ৫০ সেন্টিমিটার, মগরা নদী ২ সেন্টিমিটার এবং মৌলভীবাজারের মনু নদী ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েক দিনে সুরমা ও কুশিয়ারা নদীর পানিও এক থেকে দেড় মিটারের বেশি বৃদ্ধি পেয়েছে, যা দ্রুত বন্যা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।


বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, নেত্রকোণা ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে এবং সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জেও বন্যার ঝুঁকি ক্রমেই বাড়ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর

৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর