ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

মৌসুম শেষ ব্রাজিলিয়ান উইঙ্গারের, বিশ্বকাপও শঙ্কায়

চেলসি ফুটবল ক্লাবের ব্রাজিলিয়ান তরুণ উইঙ্গার এস্তেভাও চলতি মৌসুমে আর মাঠে নামতে পারবেন না। একই সঙ্গে আসন্ন বিশ্বকাপে
  • আপলোড সময় : ২৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১৮ সময়
  • আপডেট সময় : ২৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১৮ সময়
মৌসুম শেষ ব্রাজিলিয়ান উইঙ্গারের, বিশ্বকাপও শঙ্কায়

চেলসি ফুটবল ক্লাবের ব্রাজিলিয়ান তরুণ উইঙ্গার এস্তেভাও চলতি মৌসুমে আর মাঠে নামতে পারবেন না। একই সঙ্গে আসন্ন বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) চেলসির অন্তর্বর্তীকালীন কোচ ক্যালাম ম্যাকফারলেন এই তথ্য নিশ্চিত করেন।


গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে পরাজয়ের ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন ১৯ বছর বয়সী এই ফুটবলার। সেই সময় থেকেই তিনি মাঠের বাইরে রয়েছেন। আগামী রোববার লিডস ইউনাইটেডের বিপক্ষে এফএ কাপ সেমিফাইনালের আগে কোচ ম্যাকফারলেন জানান, এস্তেভাও এই মৌসুমে আর খেলতে পারবেন না এবং দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে।


তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে এস্তেভাও এই মৌসুমে আমাদের হয়ে আর খেলবে না। বেশ কিছু সময়ের জন্য সে মাঠের বাইরে থাকবে।” বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে কোচ জানান, এ বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে তিনি আশা প্রকাশ করেন, তরুণ এই ফুটবলার দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারবেন এবং ভবিষ্যতে ভালোভাবে খেলায় ফিরবেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক