ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়া নিয়ে মোদি-আনোয়ারের আলোচনা যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনা হবে: বাণিজ্যমন্ত্রী ৬ষ্ঠ-১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা: মাহদী আমিন ভুল করে ‘ডাকাত দলের বাসে’, মারধর-মুক্তিপণ দিয়ে শেষে উদ্ধার জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ, ঢাবিতে হাসিব-আইয়াম ১৩ সিটি করপোরেশনে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী যারা সার কার্যক্রম তদারকিতে ‘সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম’ চালু পর্যটকে মুখর কক্সবাজার: জমজমাট মৌসুম শুরুর প্রত্যাশা সব স্থানে সাত জনের বেশি সমর্থনপ্রত্যাশী বিএনপির, প্রার্থী চূড়ান্ত জামায়াতের ঠাকুরগাঁও সীমান্তে ১ বাংলাদেশিকে হত্যা ও ২ জনকে আটক করেছে বিএসএফ

রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই: বিরোধী দলকে সেতুমন্ত্রী

বিরোধী দলের সংসদ সদস্যদের সংসদীয় জ্ঞান ও শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুলে তাদের রাজনীতি শেখার পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহন
  • আপলোড সময় : ২৯ এপ্রিল ২০২৬, দুপুর ৩:১৬ সময়
  • আপডেট সময় : ২৯ এপ্রিল ২০২৬, দুপুর ৩:১৬ সময়
রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই: বিরোধী দলকে সেতুমন্ত্রী

বিরোধী দলের সংসদ সদস্যদের সংসদীয় জ্ঞান ও শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুলে তাদের রাজনীতি শেখার পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, বিরোধী দলের অনেক সদস্যই সংসদের বিধি-বিধান সম্পর্কে যথাযথ ধারণা রাখেন না এবং কোন বিষয়ে কীভাবে কথা বলতে হয়, সে বিষয়েও তারা অনভিজ্ঞ। তিনি প্রস্তাব করেন, সংসদ নেতা তারেক রহমানের উদ্যোগে বিরোধী দলের সদস্যদের জন্য বিশেষ প্রশিক্ষণ বা কর্মশালার আয়োজন করা যেতে পারে, যাতে তারা সংসদীয় রীতিনীতি সম্পর্কে দক্ষতা অর্জন করতে পারেন।


বিরোধী দলকে কড়া সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাজনীতিতে থাকলেও জনগণের আস্থা অর্জনে তারা ব্যর্থ হয়েছে। নির্বাচনের আগে বিভিন্ন কৌশলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা রাজনৈতিক দায়িত্বশীলতার পরিচয় নয় বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, দেশের জনগণ ইতোমধ্যেই তাদের রায় দিয়েছে এবং বিভ্রান্তিমূলক রাজনীতি করে কোনো লাভ হবে না। গঠনমূলক রাজনৈতিক প্রতিযোগিতায় অংশ নিলে তবেই দেশের অগ্রগতি সম্ভব।


নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, বর্তমান সংসদ দীর্ঘ সংগ্রামের ফসল। তিনি দাবি করেন, আন্দোলন-সংগ্রামের সময় বহু মামলা, গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হয়েছেন।


প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, বহু ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে নষ্ট হতে দেওয়া হবে না। বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনসমর্থনহীন রাজনীতি পরিহার করে ইতিবাচক ধারায় ফিরে আসতে হবে, নইলে ইতিহাসে তাদের স্থান সংকুচিত হয়ে পড়বে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘৮০-৯০ দশকের’ ছবি বানাচ্ছেন? জেনে নিন আড়ালের ঝুঁকিগুলো

‘৮০-৯০ দশকের’ ছবি বানাচ্ছেন? জেনে নিন আড়ালের ঝুঁকিগুলো