ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের শুল্ক ফেরত প্রক্রিয়া শুরু, ভোক্তারা পাচ্ছেন না সরাসরি সুবিধা পঞ্চগড় সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ৮ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ রাবিতে ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ লেখা দেয়ালের সামনে ফটোসেশন করলো শিবির বান্দরবানে অস্ত্রের মুখে তিনজনকে ধরে নিয়ে গেছে দুর্বৃত্তরা দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি, হান্নান মাসউদকে স্পিকার জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিরোধীদলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী ভারত থেকে পাইপলাইনে আসছে আরও সাত হাজার টন ডিজেল জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

গাজার জন্য যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কাছে বিস্ফোরণ

গাজার জন্য যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের সাহায্যকারী নৌযানের কাছাকাছি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে এবং আকাশে ইসরায়েলি
  • আপলোড সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:২৪ সময়
  • আপডেট সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:২৪ সময়
গাজার জন্য যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কাছে বিস্ফোরণ ছবি : সংগৃহীত

গাজার জন্য যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের সাহায্যকারী নৌযানের কাছাকাছি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে এবং আকাশে ইসরায়েলি ড্রোন উড়ার খবর পাওয়া গিয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।


টিউনিসিয়া, গ্রীস ও অন্যান্য দেশ থেকে যাত্রা শুরু করার পর সুমুদ ফ্লোটিলার বেশিরভাগ জাহাজ এখন একসাথে চলাচল করছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার লাইভ ট্র্যাকারের তথ্য অনুযায়ী, তারা বর্তমানে গ্রিসের ক্রেট দ্বীপের দক্ষিণ-পশ্চিম দিয়ে চলাচল করছে।


বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, জাহাজগুলো তাদের মেরিন ভেরি হাই ফ্রিকোয়েন্সি (ভিএইচএফ) রেডিওতে জ্যামিং-এর সম্মুখীন হয়েছে।


গাজার উদ্দেশে যাত্রা শুরু করা যাত্রীরা জানিয়েছেন, ইস্রায়েলের তাদের ‘মানসিকভাবে দুর্বল’ করতে ভয় দেখানোর চেষ্টা করছে।


গ্লোবাল সুমুদ ফ্লোটিলার-এর স্বেচ্ছাসেবীরা একটি বিবৃতিতে জানিয়েছে, ‘গাজার জনগণের ওপর খাদ্যাভাব ও গণহত্যার যন্ত্রণাকে দীর্ঘায়িত করার জন্য ইসরায়েল এবং তার সহযোগীরা যে সমস্ত সীমা অতিক্রম করছে তা অত্যন্ত নিকৃষ্ট।’


তারা আরও জানান, ড্রোনগুলো ফ্লোটিলার যাত্রায় একবারের নয়, বারবার দেখা গেছে। ফ্লোটিলার ইসরায়েলের অবরোধ ভাঙার চেষ্টা করছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ