ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপে নেতা-কর্মীরা স্বেচ্ছাসেবকের ভূমিকায় থাকবে: রিজভী প্রশ্ন ফাঁসের নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি জামায়াতের জনগণের ভোটে ক্ষমতায় এসেছি, ধাক্কা দিয়ে ভাঙা যাবে না: মুক্তিযুদ্ধমন্ত্রী সেনাবাহিনী-সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় নিহত ১২, ফ্লাইট চলাচল বন্ধ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ১২ জনের মধ্যে দুজন বাংলাদেশি, আহত ৩০৯ নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত আটক ৩ হাজার বিক্ষোভকারী মুক্ত, পুলিশ হেফাজতে অভিজিৎ ও ধ্রুব রাঠীসহ চারজন রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন ক্রিস্টা পাইক

বিএনপির মনোনয়ন পেলেন না আলোচনায় থাকা চমক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিএনপি। দলটি সোমবার (২০ এপ্রিল) রাজধানীর
  • আপলোড সময় : ২০ এপ্রিল ২০২৬, দুপুর ২:২৪ সময়
  • আপডেট সময় : ২০ এপ্রিল ২০২৬, দুপুর ২:২৪ সময়
বিএনপির মনোনয়ন পেলেন না আলোচনায় থাকা চমক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিএনপি। দলটি সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করে। সংবাদ সম্মেলনে তালিকা প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে ঘোষিত এই তালিকায় স্থান পাননি আলোচনায় থাকা ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।


সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন চমক। কুষ্টিয়া থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে তিনি নিজের আগ্রহ প্রকাশ করেছিলেন। সে সময় তিনি জানিয়েছিলেন, নারীদের জন্য কাজ করতে রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রয়োজন এবং বিএনপির সঙ্গে যুক্ত হলে তার পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ তৈরি হবে বলে তিনি আশাবাদী ছিলেন।


রুকাইয়া জাহান চমকের জন্ম বরিশালে হলেও তিনি বেড়ে উঠেছেন ও পড়াশোনা করেছেন ঢাকায়। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মাধ্যমে তিনি বিনোদন অঙ্গনে পরিচিতি পান। পরে ২০২০ সালে ছোট পর্দায় অভিনয় শুরু করেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক ও সিরিজের মধ্যে রয়েছে ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হাজব্যান্ড’।


সূত্র: বিএনপি কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলন (নয়াপল্টন)

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার