ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠালেই আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ ‘আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই’ অন্তর্বর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে জোর করে স্লোগান দেওয়ানোর চেষ্টা, বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ: নাসীরুদ্দীন পাটওয়ারী বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা ইতালিতে বাঁধনের ওপর হামলার নিন্দা জানালেন ছাত্রদল সভাপতি জুলাই আন্দোলনে স্বামীর মৃত্যুর সাক্ষ্য দেওয়ায় মেয়েকে ধর্ষণ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

বান্দরবানে অস্ত্রের মুখে তিনজনকে ধরে নিয়ে গেছে দুর্বৃত্তরা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে তিনজন রাবার শ্রমিক অপহৃত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ৩ নম্বর
  • আপলোড সময় : ২৩ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ২৩ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৯ সময়
বান্দরবানে অস্ত্রের মুখে তিনজনকে ধরে নিয়ে গেছে দুর্বৃত্তরা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে তিনজন রাবার শ্রমিক অপহৃত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের ৩৮০ নম্বর আলীক্ষ্যং মৌজার মুসতইল্লা পাহাড় এলাকায় অবস্থিত আবীর রাবার বাগানের স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও বাগান কর্তৃপক্ষ জানায়, রাতে ১২ থেকে ১৫ জনের একটি মুখোশধারী সশস্ত্র দল স্টাফ কোয়ার্টারের দরজায় এসে ভেতরে থাকা শ্রমিকদের দরজা খুলতে বলে। দরজা খোলার সঙ্গে সঙ্গেই অস্ত্রের মুখে তারা ১৩ জনের মধ্যে তিনজন তরুণ শ্রমিককে জিম্মি করে তুলে নিয়ে যায়।


অপহৃতরা হলেন— টেকনাফ উপজেলার শফিউল্লাহ কাটার এলাকার মো. ছিদ্দিকের ছেলে নুরুল ইসলাম (২০), আনোয়ারের ছেলে এনামুল হক (২০) এবং খুইল্যা মিয়ার ছেলে হাসান (২০)। ঘটনার সময় উপস্থিত শ্রমিক নুরুল ইসলাম জানান, গভীর রাতে দরজায় শব্দ পেয়ে তারা দরজা খুলতেই মুখোশধারীরা অস্ত্রের মুখে সবাইকে ভয়ভীতি দেখায় এবং তিনজনকে জোরপূর্বক নিয়ে যায়। এ সময় কেউ প্রতিরোধ করতে পারেনি।


দুর্বৃত্তরা যাওয়ার সময় স্টাফ কোয়ার্টার থেকে ৫টি মোবাইল ফোন, ২টি দা এবং ৩টি টর্চলাইটও নিয়ে যায় বলে জানা গেছে। বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে। নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হকও জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে।


রাবার বাগানের মালিক ও বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল করিম বান্টু বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। এর আগে একই এলাকায় তামাক চাষিদের অপহরণের ঘটনাও ঘটেছিল বলে স্থানীয়রা জানান, যাদের পরে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছিল। এ কারণে এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত অপহৃতদের উদ্ধারের পাশাপাশি অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের