ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর মোদি-মেলোনির একান্ত মুহূর্তের ছবি প্রকাশ, আবারও ট্রেন্ডে 'ম্যালোডি' দেশে দ্রুত পে-প্যাল চালুর আশ্বাস দিলেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী থানায় সেবা গ্রহণে হয়রানি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার অস্ট্রেলিয়া পাঠানোর প্রলোভনে ৬০ লাখ টাকা আত্মসাৎ, চক্রের দুই সদস্য গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় আরও সময় প্রয়োজন: কাতার জুনের শেষে পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে জ্বালানি তেল অন্যান্য দেশেও আলোচিত বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ যে অধ্যাদেশ পাস হয়নি সেগুলো পুনর্বিবেচনা করার প্রক্রিয়া চলছে: চিফ হুইপ পল্লবীতে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা: অভিযুক্ত সোহেল ফতুল্লা থেকে গ্রেপ্তার

দর্শনার্থীদের জন্য ‘গোমূত্র’ পান বাধ্যতামূলক করল ভারতের মন্দির

ভারতের উত্তরাখণ্ডে শুরু হওয়া ঐতিহ্যবাহী চারধাম যাত্রাকে ঘিরে নতুন এক বিতর্কের সৃষ্টি হয়েছে। গঙ্গোত্রী মন্দির কমিটি অ-হিন্দু তীর্থযাত্রীদের
  • আপলোড সময় : ২৩ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৮ সময়
  • আপডেট সময় : ২৩ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৮ সময়
দর্শনার্থীদের জন্য ‘গোমূত্র’ পান বাধ্যতামূলক করল ভারতের মন্দির

ভারতের উত্তরাখণ্ডে শুরু হওয়া ঐতিহ্যবাহী চারধাম যাত্রাকে ঘিরে নতুন এক বিতর্কের সৃষ্টি হয়েছে। গঙ্গোত্রী মন্দির কমিটি অ-হিন্দু তীর্থযাত্রীদের জন্য একটি বিশেষ শর্ত আরোপ করেছে, যা নিয়ে ইতোমধ্যেই নানা মহলে সমালোচনা শুরু হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো অ-হিন্দু ভক্ত গঙ্গোত্রী ধামে প্রবেশ করতে চাইলে তাকে ‘পঞ্চগব্য’ গ্রহণ করতে হবে, যার অন্যতম উপাদান হলো গোমূত্র। মন্দির কর্তৃপক্ষের দাবি, এটি সনাতন ধর্মীয় বিশ্বাস ও মন্দিরের পবিত্রতা রক্ষার অংশ।


পঞ্চগব্য সাধারণত গরুর দুধ, দই, ঘি, গঙ্গা জল, গোবর ও গোমূত্রের মিশ্রণে তৈরি একটি ধর্মীয় উপাদান, যা হিন্দু ধর্মীয় আচার-অনুষ্ঠানে ব্যবহৃত হয়। যমুনোত্রী মন্দির কমিটির মুখপাত্র পুরুষোত্তম উনিয়াল জানান, ধর্মীয় ঐতিহ্য ও ভক্তির মান বজায় রাখতেই এই নিয়ম কার্যকর করা হয়েছে। তাদের মতে, এতে মন্দিরে আসা ভক্তদের ধর্মীয় শ্রদ্ধা যাচাই করা সম্ভব হবে। অন্যদিকে, শ্রী বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটি (বিকেটিসি) ইতোমধ্যে অ-হিন্দুদের প্রবেশে বিধিনিষেধ আরোপের প্রস্তাব পাস করেছে। কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী জানান, দেবভূমির পবিত্রতা রক্ষার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং দর্শনার্থীদের ধর্মীয় পরিচয় ঘোষণার বিষয়টিও বিবেচনায় রয়েছে।


তবে যমুনোত্রী মন্দির কমিটি তুলনামূলকভাবে ভিন্ন অবস্থান নিয়েছে। তারা ‘অতিথি দেবো ভব’ নীতি অনুসরণ করে সব ধর্মের ভক্তদের স্বাগত জানাচ্ছে বলে জানিয়েছে। চারধাম—বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী—হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তীর্থস্থান। তবে সাম্প্রতিক এসব নিয়ম ও বিধিনিষেধ ঘিরে ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক গ্রহণযোগ্যতা নিয়ে ভারতে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে আইনি ও সামাজিক জটিলতা তৈরি করতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর

৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর