ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে টেকসই অংশীদারত্ব গড়তে আগ্রহী জাপান, বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যে টিআইবির উদ্বেগ, অপসারণের দাবি চৌদ্দগ্রামে বালু ওঠানো-নামানো নিয়ে বিরোধ, ইসলামী সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যার অভিযোগ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান, বাদ পড়লেন মেঘনা আলম জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদার মৃত্যু, বয়স হয়েছিল ৯০ বছর নিকলীতে ঘর থেকে তুলে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে তাহিরপুরে যুবক পুলিশ হেফাজতে, ভুয়া আইডির দাবি বিকল্প পুনর্বাসন নিশ্চিত না করে হকার উচ্ছেদ বন্ধের দাবি, গ্রেপ্তার করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভ করবে এনসিপি

বাংলাদেশের সঙ্গে টেকসই অংশীদারত্ব গড়তে আগ্রহী জাপান, বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা

বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী
  • আপলোড সময় : ২৬ অক্টোবর ২০২৬, রাত ৮:৫১ সময়
  • আপডেট সময় : ২৬ অক্টোবর ২০২৬, রাত ৮:৫১ সময়
বাংলাদেশের সঙ্গে টেকসই অংশীদারত্ব গড়তে আগ্রহী জাপান, বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা
বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী জাপান। সোমবার (২৬ অক্টোবর) টোকিওতে বাংলাদেশের দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি জানান, বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে জাপানের একাধিক প্রতিষ্ঠান। পাশাপাশি বাংলাদেশে উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার সহায়তা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সংস্থাটির প্রেসিডেন্ট। এ সময় বাংলাদেশকে জাপানের জন্য সম্ভাবনাময় বিনিয়োগ অংশীদার হিসেবে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে জাপানের রাজধানী টোকিওতে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে জাপান সরকারের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়। দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবাইদা রহমান। 

সফরের প্রথম দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি ও জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসো। সাক্ষাৎকালে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিন জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া বাংলাদেশ-জাপান বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিটির (জেবিসিসিইসি) সভাপতি এবং মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এসব বৈঠকে বাংলাদেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং অন্যান্য আধুনিক ও সম্ভাবনাময় খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিন বিকেলে টোকিওতে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) ভবনে আয়োজিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামেও বক্তব্য দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্টদের মতে, প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, নতুন বিনিয়োগ এবং উন্নয়ন অংশীদারত্ব আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু