ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের শুল্ক ফেরত প্রক্রিয়া শুরু, ভোক্তারা পাচ্ছেন না সরাসরি সুবিধা পঞ্চগড় সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ৮ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ রাবিতে ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ লেখা দেয়ালের সামনে ফটোসেশন করলো শিবির বান্দরবানে অস্ত্রের মুখে তিনজনকে ধরে নিয়ে গেছে দুর্বৃত্তরা দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি, হান্নান মাসউদকে স্পিকার জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিরোধীদলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী ভারত থেকে পাইপলাইনে আসছে আরও সাত হাজার টন ডিজেল জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

বিরোধীদলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

সংসদে জ্বালানি সংকটসহ জাতীয় সমস্যাগুলো সমাধানে সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে একটি ‘যৌথ কমিটি’ গঠনের প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয়
  • আপলোড সময় : ২৩ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৪ সময়
  • আপডেট সময় : ২৩ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৪ সময়
বিরোধীদলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

সংসদে জ্বালানি সংকটসহ জাতীয় সমস্যাগুলো সমাধানে সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে একটি ‘যৌথ কমিটি’ গঠনের প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে বিশেষজ্ঞদের নিয়ে এই কমিটি কাজ করলে সংকট মোকাবিলা সহজ হবে এবং জনগণের আস্থা বাড়বে। এর জবাবে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান জানান, দেশের স্বার্থে বিরোধী দলের যেকোনো বাস্তবসম্মত প্রস্তাব সরকার গ্রহণে প্রস্তুত। তিনি সংসদে বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও জাতীয় ইস্যুতে সবাই একসঙ্গে কাজ করতে পারে এবং প্রয়োজনে বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসতেও সরকার উন্মুক্ত।


অধিবেশনে জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তিনি জানান, জ্বালানির লাইনে দাঁড়িয়ে অপেক্ষার কারণে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে এবং এর ফলে অর্থনৈতিক ক্ষতিও হচ্ছে। তিনি এটিকে জাতীয় সংকট হিসেবে উল্লেখ করে সংসদে সমন্বিত উদ্যোগের আহ্বান জানান। অন্যদিকে জামায়াত আমিরও আলোচনায় অংশ নিয়ে বলেন, রাজনৈতিক বিভাজন নয়, বরং ঐক্যবদ্ধভাবে কাজ করাই এখন জরুরি। তিনি সংসদে দল-মতের ঊর্ধ্বে উঠে জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সংসদকে জাতীয় সমস্যার সমাধানের মূল কেন্দ্র হিসেবে উল্লেখ করে বলেন, সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনার মাধ্যমে সংকট সমাধানে আগ্রহী।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ