ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি সম্পদ চুরির সময় মালামালসহ ইউপি চেয়ারম্যান আটক মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’ আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরে যত রেকর্ড ও অর্জন অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর জেলগেটে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জিজ্ঞাসাবাদ শুরু গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

তেজগাঁওয়ের সাতরাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

৭ দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তায় সড়ক অবরোধ করেছে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকেই
  • আপলোড সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৩২ সময়
  • আপডেট সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৩২ সময়
তেজগাঁওয়ের সাতরাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ ছবি : সংগৃহীত

৭ দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তায় সড়ক অবরোধ করেছে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকেই জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে সকাল ১১টার দিকে সড়কটি অবরোধ করেন তারা।


এই সড়কটি অবরোধের ফলে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট তৈরি হয়। এতে অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়ে।


এ সময় শিক্ষার্থীদের উপ সহকারি প্রকৌশলী থেকে সহকারি প্রকৌশলী পদে পদোন্নতির হার বাড়ানো, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনুপাতিক নিয়োগসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দেখা যায়। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।


শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল ও নিয়োগবিধি সংশোধন।


এর আগে, গতকাল মঙ্গলবার দুপুরেও সাতরাস্তা মোড় এলাকায় বিক্ষোভ করে পলিটেকনিক শিক্ষার্থীরা। প্রায় আধঘণ্টা অবস্থানের পর শিক্ষার্থীরা করে ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা।


এদিকে, ৭ দফা দাবিতে দেশের একাধিক জেলায় বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার গাজীপুরে সড়ক ও দিনাজপুরে সড়কের পাশাপাশি রেলপথ অবরোধ করেছে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা