ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

যে সাত শ্রেণির লোক আরশের নিচে ছায়া পাবে

হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, সাত শ্রেণির লোককে
  • আপলোড সময় : ৪ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৯:৭ সময়
  • আপডেট সময় : ৪ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৯:৭ সময়
যে সাত শ্রেণির লোক আরশের নিচে ছায়া পাবে ছবি: সংগৃহীত

হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, সাত শ্রেণির লোককে আল্লাহ তায়ালা তার আরশের নিচে সে দিন ছায়া দিবেন। যেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। মুসলিম শরিফের আরেক হাসে আছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দান করে অথবা ঋণ গ্রস্তকে সময় বৃদ্ধি করে দেয় অথবা সম্পূর্ণ মাফ করে দেয় আল্লাহ পাক তাকেও নিজ ছায়ায় স্থান দান করবেন।

সাত শ্রেণির লোক আরশের নিচে ছায়া পাবে তারা হলেন :

(ক) ন্যায় পরায়ন শাসক।

(খ) যে ‍যুবক তার যৌবনকাল আল্লাহ তায়ালার ইবাদতে কাটিয়েছে।

(গ) যার অন্তর সদা-সর্বদা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে।

(ঘ) যে দুই ব্যক্তি আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করে, এই ভিত্তিতে তারা একত্রিত হয়, আবার এরই ভিত্তিতে তারা পৃথক হয়ে যায়।

(ঙ) যে ব্যক্তিকে কোনো সুন্দরী রূপসী নারী কু-কর্মের জন্য আহ্বান করে, আর সে বলে আমি আল্লাহকে ভয় করি।

(চ) যে ব্যক্তি এমন গোপনে দান করে যে তার বাম হাত জানতে পারে না যে তার ডান হাত কী দান করেছে।

(ছ) ওই ব্যক্তি, যে নির্জনে আল্লাহর যিকরি করে আর তার চোখ দিয়ে আল্লাহর ভয়ে অশ্রু প্রবাহিত হয়।

বুখারি (১৬৫), মুসলিম

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা