ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল বিসিবির বোর্ড সভা আজ, সিমন্সের ব্যাপারে আসতে পারে সিদ্ধান্ত আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণে সিএনজিচালক আহত পল্লবীতে যাত্রীবেশে বাসে কেরোসিন ঢেলে আগুন বিমসটেক অ্যাথলেটিকসে বাংলাদেশের ১০ পদক ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা বিএনপি-কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাল্টাপাল্টি ধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ খাওয়ার পর কেন হাঁটা জরুরি, জেনে নিন নিয়ম ও উপকারিতা প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা রহমান

শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল

মানুষকে পাপের দিকে টেনে নেওয়া, ভালো কাজ থেকে দূরে রাখা এবং মনে নানা ধরনের সন্দেহ ও খারাপ চিন্তা
  • আপলোড সময় : ২৮ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩১ সময়
  • আপডেট সময় : ২৮ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩১ সময়
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল

মানুষকে পাপের দিকে টেনে নেওয়া, ভালো কাজ থেকে দূরে রাখা এবং মনে নানা ধরনের সন্দেহ ও খারাপ চিন্তা সৃষ্টি করা—এসবই শয়তানের অন্যতম প্ররোচনা। চোখে দেখা না গেলেও এই শত্রু মানুষের ঈমান ও আমল দুর্বল করার চেষ্টা করে। তাই শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে আল্লাহর আশ্রয় নেওয়ার পাশাপাশি রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো কিছু আমল নিয়মিত করা জরুরি।


পবিত্র কোরআনে আল্লাহ শয়তানকে মানুষের প্রকাশ্য শত্রু হিসেবে সতর্ক করেছেন। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। সুতরাং তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। সে তো তার দলবলকে আহ্বান করে, যাতে তারা জাহান্নামিদের অন্তর্ভুক্ত হয়।’ সুরা ফাতিরের ৬ নম্বর আয়াতে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।


শয়তানের অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য কোরআন ও সহিহ হাদিসে বিভিন্ন আমলের কথা এসেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ সাতটি আমল হলো—


প্রথমত, শয়তানের কুমন্ত্রণা অনুভব করলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। খারাপ চিন্তা বা প্ররোচনা মনে এলে ‘আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম’ পাঠ করা এবং সেই চিন্তা থেকে বিরত থাকার নির্দেশনা রয়েছে।


দ্বিতীয়ত, রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়া। হাদিসে এসেছে, ঘুমের আগে আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক নিযুক্ত থাকেন এবং সকাল পর্যন্ত শয়তান কাছে আসতে পারে না।


তৃতীয়ত, রাতে সুরা বাকারার শেষ দুই আয়াত তিলাওয়াত করা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি রাতে সুরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করবে, তা তার জন্য যথেষ্ট হবে। পাশাপাশি ঘরে সুরা বাকারা পাঠ করারও বিশেষ গুরুত্ব রয়েছে।


চতুর্থত, সকাল-সন্ধ্যায় সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস—এই তিন কুল পাঠ করা। রাসুলুল্লাহ (সা.) এগুলো নিয়মিত পড়ার নির্দেশ দিয়েছেন। ঘুমানোর আগেও তিনি এই তিন সুরা পড়ে দুই হাতে ফুঁ দিয়ে শরীরে হাত বুলিয়ে নিতেন।


পঞ্চমত, প্রতিদিন ১০০ বার তাওহিদের জিকির করা। ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির’—এই জিকিরের বিশেষ ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে। এর মাধ্যমে সওয়াব অর্জনের পাশাপাশি শয়তানের অনিষ্ট থেকে সুরক্ষার কথাও এসেছে।


ষষ্ঠত, ঘরে প্রবেশের সময় এবং খাবার শুরু করার আগে বিসমিল্লাহ বলা। হাদিসে এসেছে, কোনো ব্যক্তি ঘরে প্রবেশ ও খাবারের সময় আল্লাহর নাম স্মরণ করলে শয়তান সেখানে রাতযাপন বা খাবারে অংশ নেওয়ার সুযোগ পায় না।


সপ্তমত, রাগের সময় আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। প্রচণ্ড রাগের মুহূর্তে মানুষ অনেক সময় নিজের কথা ও আচরণ নিয়ন্ত্রণ করতে পারে না। এমন অবস্থায় ‘আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম’ পাঠ করার নির্দেশনা দিয়েছেন রাসুলুল্লাহ (সা.)।


শয়তান মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে পাপের দিকে নেওয়ার চেষ্টা করে। তাই শুধু বিপদের সময় নয়, প্রতিদিনের জীবনেও আল্লাহর জিকির এবং রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো আমলগুলো নিয়মিত করা গুরুত্বপূর্ণ। এসব আমলের মাধ্যমে একজন মুমিন শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর আশ্রয় চাইতে পারেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এইচএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আজ

এইচএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আজ