ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল বিসিবির বোর্ড সভা আজ, সিমন্সের ব্যাপারে আসতে পারে সিদ্ধান্ত আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণে সিএনজিচালক আহত পল্লবীতে যাত্রীবেশে বাসে কেরোসিন ঢেলে আগুন বিমসটেক অ্যাথলেটিকসে বাংলাদেশের ১০ পদক ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা বিএনপি-কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাল্টাপাল্টি ধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ খাওয়ার পর কেন হাঁটা জরুরি, জেনে নিন নিয়ম ও উপকারিতা প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা রহমান

খাওয়ার পর কেন হাঁটা জরুরি, জেনে নিন নিয়ম ও উপকারিতা

খাওয়ার পরপরই সোফায় বসে পড়া কিংবা শুয়ে থাকার অভ্যাস অনেকেরই। কিন্তু প্রতিদিনের এই সামান্য অলসতা শরীরের জন্য তৈরি
  • আপলোড সময় : ২৮ নভেম্বর ২০২৬, সকাল ৯:২৪ সময়
  • আপডেট সময় : ২৮ নভেম্বর ২০২৬, সকাল ৯:২৪ সময়
খাওয়ার পর কেন হাঁটা জরুরি, জেনে নিন নিয়ম ও উপকারিতা

খাওয়ার পরপরই সোফায় বসে পড়া কিংবা শুয়ে থাকার অভ্যাস অনেকেরই। কিন্তু প্রতিদিনের এই সামান্য অলসতা শরীরের জন্য তৈরি করতে পারে নানা সমস্যা। বিশেষজ্ঞদের মতে, খাবারের পর অল্প সময় হাঁটার অভ্যাস হজমশক্তি ভালো রাখা, রক্তে শর্করা নিয়ন্ত্রণ এবং ওজন ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


বিশেষ করে প্রতিবার খাবারের পর ১০ থেকে ১৫ মিনিট হাঁটলে পাকস্থলী ও অন্ত্রের কার্যক্রম সক্রিয় হয়। এতে খাবার হজমে সহায়তা করার পাশাপাশি পেট ফাঁপা, গ্যাস ও ঢেকুরের মতো সমস্যা কমতে পারে। এমনকি কিছু ক্ষেত্রে অন্ত্রের সমস্যায় ভোগা ব্যক্তিরাও এই অভ্যাস থেকে উপকার পেতে পারেন। খাওয়ার পর হাঁটার আরেকটি বড় সুবিধা হলো রক্তে শর্করা নিয়ন্ত্রণ। বিশেষ করে দ্বিতীয় ধরনের বহুমূত্র রোগীদের জন্য খাবারের পর অল্প সময় হাঁটা কার্যকর হতে পারে। একবারে দীর্ঘ সময় হাঁটার পরিবর্তে প্রতিবার খাবারের পর কয়েক মিনিট হাঁটলে খাবার পর রক্তে শর্করা দ্রুত বেড়ে যাওয়ার প্রবণতা কমাতে সহায়তা করতে পারে।


নিয়মিত হাঁটার অভ্যাস রক্তচাপ ও ক্ষতিকর কোলেস্টেরল নিয়ন্ত্রণেও সহায়ক। এর ফলে হৃদ্‌রোগ ও মস্তিষ্কে রক্তক্ষরণের ঝুঁকি কমাতে ভূমিকা রাখতে পারে। পাশাপাশি দুপুর ও রাতের খাবারের পর হালকা হাঁটাহাঁটি অতিরিক্ত ক্যালরি খরচে সহায়তা করে, যা ওজন নিয়ন্ত্রণে কাজে আসে। রাতের খাবারের পর হাঁটা ঘুমের মানও ভালো করতে পারে। খাওয়ার পর হাঁটা মানসিকভাবেও উপকারী। দীর্ঘ সময় বসে থাকা বা টেলিভিশনের সামনে অলসভাবে সময় কাটানোর বদলে কিছুক্ষণ হাঁটলে শরীর সচল থাকে এবং মনও সতেজ হতে পারে।


তবে খাবার শেষ করেই দ্রুত হাঁটা বা ভারী ব্যায়াম করা ঠিক নয়। হালকা খাবারের ক্ষেত্রে কিছুক্ষণ পর এবং ভারী খাবারের পর আরও কিছু সময় অপেক্ষা করে হাঁটা শুরু করা ভালো। শুরুতে দুই থেকে পাঁচ মিনিট হাঁটুন। পরে ধীরে ধীরে সময় বাড়িয়ে ১০ থেকে ১৫ মিনিটে নিয়ে আসা যেতে পারে। হাঁটার সময় খুব বেশি গতি না বাড়িয়ে স্বাভাবিক বা হালকা দ্রুত গতিতে হাঁটাই ভালো। এমনভাবে হাঁটতে হবে, যাতে শরীর কিছুটা সক্রিয় হয় কিন্তু কথা বলতে বা স্বাভাবিকভাবে শ্বাস নিতে সমস্যা না হয়।


নিয়মিত এই অভ্যাস গড়ে তুলতে প্রতিদিন আলাদা করে বড় সময় বের করারও প্রয়োজন নেই। খাবারের পর অল্প সময় হাঁটার বিষয়টি দৈনন্দিন রুটিনের অংশ করে নিলেই হয়। পরিবারের সদস্যদের সঙ্গে হাঁটা কিংবা কাজের বিরতিতে কিছুক্ষণ পায়ে হাঁটার অভ্যাসও করা যেতে পারে। তাই খাওয়ার পরপরই শুয়ে না পড়ে অল্প সময় হাঁটার অভ্যাস গড়ে তুলুন। মাত্র ১০ থেকে ১৫ মিনিটের এই ছোট্ট পরিবর্তনই দীর্ঘমেয়াদে শরীরকে আরও সক্রিয় ও সুস্থ রাখতে সহায়তা করতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এইচএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আজ

এইচএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আজ