ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের শুল্ক ফেরত প্রক্রিয়া শুরু, ভোক্তারা পাচ্ছেন না সরাসরি সুবিধা পঞ্চগড় সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ৮ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ রাবিতে ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ লেখা দেয়ালের সামনে ফটোসেশন করলো শিবির বান্দরবানে অস্ত্রের মুখে তিনজনকে ধরে নিয়ে গেছে দুর্বৃত্তরা দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি, হান্নান মাসউদকে স্পিকার জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিরোধীদলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী ভারত থেকে পাইপলাইনে আসছে আরও সাত হাজার টন ডিজেল জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

জুলাই বিপ্লবের পর প্রথমবার প্রকাশ্যে ফেরদৌস!

২০২৪-এ জুলাই বিপ্লবের ফলশ্রুতিতে সে বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর আসন ফেলে দেশ ছাড়েন শেখ হাসিনা। আওয়ামী লীগ সভানেত্রীর
  • আপলোড সময় : ৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:১৬ সময়
  • আপডেট সময় : ৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৩৩ সময়
জুলাই বিপ্লবের পর প্রথমবার প্রকাশ্যে ফেরদৌস! ছবি : সংগৃহীত
২০২৪-এ জুলাই বিপ্লবের ফলশ্রুতিতে সে বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর আসন ফেলে দেশ ছাড়েন শেখ হাসিনা। আওয়ামী লীগ সভানেত্রীর দেশ ছাড়ার খবরে দলটির মন্ত্রী-এমপি, নেতাকর্মীরাও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কেউ কেউ দেশের ভেতরেই আত্মগোপনে চলে যান। তাদের মধ্য থেকে মমতাজ, সালমান এফ রহমান, পলক, দীপুমণিসহ অনেকেই এখন কারাগারে।

কিন্তু ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদকে আর কোথাও দেখা যায়নি। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। ফেরদৌস কোথায় আছেন, কি অবস্থায় আছেন, সে খবর জানতেন না তার সহশিল্পীরাও। অবশেষে দীর্ঘদিন পর দেখা মিলল ফেরদৌসের!

তবে দেশে নয়, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে দেখা দিলেন একটি ভিডিওতে। তাতে তার সঙ্গে রয়েছেন বাংলাদেশের প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী ও ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ইতোমধ্যে সেই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে ফেরদৌস জানান, এই প্রথমবার তারা একসঙ্গে নিউইর্য়কে গেছেন। তার কথায়, ‘এই দুই মহান নায়িকার সমন্ধে কিছু বলা যায়, আমরা তিনজন প্রচুর কাজ করেছি। আমরা তিনজন শুধুমাত্র একটা সিনেমায় (ফেরদৌস প্রযোজিত ‘এক কাপ চা’) একসঙ্গে কাজ করেছি।’ এ সময় ঋতুপর্ণা বলেন, ‘আমার তিনজন অনেকবার ট্রাই করেছি একসঙ্গে আসার জন্য। তবে হয়ে উঠেনি।’

ভিডিওটিতে এই তিন তারকাকে বেশ খোশ মেজাজে দেখা গেছে। তাদের ভাষ্যমতে, নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাবে তাদের।

তবে ভিডিওটি কবের তা নিয়েও রয়েছে কিছুটা ধোঁয়াশা। সাম্প্রতিক সময়ে মৌসুমী নিউ ইয়র্কে অবস্থান করছেন। তাই ভিডিওটিকে সাম্প্রতিক সময়ের বলেই ধারণা করছেন অনেকে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ