ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি সম্পদ চুরির সময় মালামালসহ ইউপি চেয়ারম্যান আটক মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’ আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরে যত রেকর্ড ও অর্জন অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর জেলগেটে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জিজ্ঞাসাবাদ শুরু গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

সিরাজগঞ্জে গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধে ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ শুরু

সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (স্যাকমিড) এর উদ্যোগে সিরাজগঞ্জে আজ শুরু হয়েছে দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি "গুজব
  • আপলোড সময় : ৯ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:২৩ সময়
  • আপডেট সময় : ৯ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:২৩ সময়
সিরাজগঞ্জে গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধে ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ শুরু ছবি : সংগৃহীত

সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (স্যাকমিড) এর উদ্যোগে সিরাজগঞ্জে আজ শুরু হয়েছে দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি "গুজব প্রতিরোধে ফ্যাক্ট-চেকিং"। ০৮ সেপ্টেম্বর থেকে ০৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ, যেখানে সিরাজগঞ্জের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মোট ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।


এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের ভুয়া তথ্য ও গুজব মোকাবিলায় দক্ষ করে তোলা এবং নিরাপদ অনলাইন ব্যবহার নিশ্চিত করা।


বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে পরিচালিত “ডিজিটাল ঝুঁকি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়ানোর মাধ্যমে প্রচারমাধ্যম কর্মী, ছাত্রী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর নারীদের ক্ষমতায়ন” প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণটি পরিচালিত হচ্ছে। কুমিল্লা জেলায় এই প্রকল্প বাস্তবায়নে স্থানীয় এনজিও পার্টনার হিসেবে কাজ করছে কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সিডিও)।


কর্মশালাটি পরিচালনা করছেন বাংলাদেশের অন্যতম ফ্যাক্ট-চেকিং বিশেষজ্ঞ মিনহাজ আমান। তিনি জানান, "এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা হাতে-কলমে শিখছেন কিভাবে বিভিন্ন টুল ও কৌশল ব্যবহার করে তথ্য যাচাই, দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং অনলাইনে নিরাপদভাবে যোগাযোগ করতে হয়।


প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে গুজব ও ভুয়া তথ্য কীভাবে ছড়িয়ে পড়ে, কারা এর সুবিধাভোগী, এবং কীভাবে এগুলো শনাক্ত করতে হয়।


অংশগ্রহণকারীরা গুগল রিভার্স ইমেজ সার্চ, ইনভিড, গুগল অ্যাডভান্সড সার্চ এবং ওয়েব আর্কাইভিং প্ল্যাটফর্মের মতো ডিজিটাল টুল ব্যবহার করে কনটেন্ট যাচাই, ভুয়া তথ্য শনাক্তকরণ ও তথ্যের উৎস অনুসন্ধান শিখছেন।


প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যাকমিডের কর্মকর্তা আবু সুফিয়ান এবং কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সিডিও) এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ও চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম।


প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে এই জ্ঞান ও দক্ষতা কাজে লাগনোর উদ্দেশ্যে আগামী ১০ সেপ্টেম্বর অংশগ্রহণকারীরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অধিদফতরের জেলা পর্যায়ের কর্মকতা এবং সিরাজগঞ্জ জেলা সদর থানার প্রতিনিধির সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন।


সাকমিড আগামী এক বছরে কুমিল্লা, খুলনা ও সিরাজগঞ্জে এ প্রকল্প বাস্তবায়ন করবে। এই কার্যক্রমের মাধ্যমে নারী ও তরুণীদের ডিজিটাল ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ এবং ডিজিটাল দক্ষতা উন্নয়নে কাজ করবে সাকমিড।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা