ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

সিরিজ জেতার মিশন আজ বাংলাদেশের

এশিয়া কাপের প্রস্তুতি পর্বের প্রথম ধাপে ব্যাটে-বলে সফল বাংলাদেশ! যা করতে চেয়েছে লিটন দাসের দল, তাই যেন হয়েছে
  • আপলোড সময় : ১ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৩৩ সময়
  • আপডেট সময় : ১ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৩৩ সময়
সিরিজ জেতার মিশন আজ বাংলাদেশের ছবি : সংগৃহীত

এশিয়া কাপের প্রস্তুতি পর্বের প্রথম ধাপে ব্যাটে-বলে সফল বাংলাদেশ! যা করতে চেয়েছে লিটন দাসের দল, তাই যেন হয়েছে প্রথম টি-টোয়েন্টিতে। এবার সেই ধারাবাহিকতা ধরে রাখার পালা। আজ সোমবার সিরিজের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা। সিলেটের মাঠে সন্ধ্যায় শুরু হওয়া এই লড়াইয়ে জিতে গেলে এক ম্যাচ আগেই সিরিজ ধরা দেবে লিটন দাসের হাতে। নিশ্চিত করেই এমনটা চাইছে গোটা দল।


আগের ম্যাচে বল হাতে ৪ উইকেট তুলেছেন তাসকিন আহমেদ। নিজেকে মেলে ধরেছেন এশিয়া কাপের আগে। আবার ব্যাট হাতে লিটন দাস পেয়েছেন হাফসেঞ্চুরি। যা কীনা এশিয়া কাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে লাল-সবুজের প্রতিনিধিদের। তবে ৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এশিয়ার শ্রেষ্টত্বের লড়াইয়ে অবশ্য কঠিন পরীক্ষা দিতে হবে টাইগারদের।


এশিয়া কাপে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ গ্রুপ পর্বে মুখোমুখি হবে হংকং (১১ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা (১৩ সেপ্টেম্বর) এবং আফগানিস্তানের (১৬ সেপ্টেম্বর)।


আজকের এই লড়াই সরাসরি দেখা যাবে টেলিভিশনের পর্দায় খেলা দেখাবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।


বাংলাদেশের ম্যাচ ছাড়াও একাধিক খেলার আয়োজন থাকছে এই দিনে। ত্রিদেশীয় সিরিজে সংযুক্ত আরব আমিরাত-আফগানিস্তান লড়াই ছাড়াও রয়েছে ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগ। দুপুরে এশিয়া কাপ হকিতে মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?