ঢাকা | |

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও চার শতাধিক রোগী

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগটিতে
  • আপলোড সময় : ২৭ আগস্ট ২০২৫, দুপুর ৪:৪৯ সময়
  • আপডেট সময় : ২৭ আগস্ট ২০২৫, দুপুর ৪:৪৯ সময়
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও চার শতাধিক রোগী ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।


বুধবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১০৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৭ জন, বরিশাল বিভাগে ১২০ জন, চট্টগ্রাম বিভাগে ৭৩ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, খুলনা বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন ও রংপুর বিভাগে ৫ জন রোগী ভর্তি হয়েছেন।


এডিস মশাবাহিত এই রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১১৮ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৬৭ জন পুরুষ ও ৫১ জন নারী। আর এ বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ২৯ হাজার ৯৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক